Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা কর্মকতা নিহত

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:১০ পিএম

এবার পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনা কর্মকতা নিহত

ভারতীয় সেনাবাহিনী। ফাইল ছবি

Advertisement

পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছেন। 

বুধবার  জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌরি এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে।  প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।  উপত্যকা এলাকায় চীনা বাহিনীর হামলায় এক সেনা নিহতের ঘটনা সামনে আসার মধ্যেই এ ঘটনা ঘটল।  

ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানায়, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি ভঙ্গ করে কেরি সেক্টরে গুলি চালায়।  এতে ওই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) গুলিতে গুরুতর আহত হন।  পরে তিনি মারা যান।  এ ঘটনায় পাকিস্তানকেও জবাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

খবরে বলা হয়েছে, চার দিনের মাথায় এটি দ্বিতীয় ঘটনা।  এর আগে ৩০ আগস্ট রাজৌরি জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও নিহত হয়েছেন। 

Advertisement

পাকিস্তান ভারতের সেনাবাহিনী নিহত গোলাগুলি

Advertisement

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরিসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া

ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম