ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করতে পারে রাশিয়া
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:২৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দেশের ভেতরে ডিজেলের উৎপাদন যদি প্রয়োজনের চেয়ে বেড়ে যায়, তবে এর রপ্তানির ওপর দেওয়া নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার কথা ভাবতে পারে রাশিয়া।
শুক্রবার (২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক নিজেই এই সম্ভাবনার কথা বলেছেন।
মূলত ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই জ্বালানি রপ্তানির ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছিল।
তবে সাধারণ মানুষের স্বস্তির খবর হলো, বর্তমানে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত ডিজেল রাশিয়ার হাতেই রয়েছে। উপপ্রধানমন্ত্রী নোভাক জানিয়েছেন, ভবিষ্যতে যদি চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়, তবেই রপ্তানি নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
সূত্র: আল-জাজিরা।

