Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় কাতার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:০৮ এএম

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় কাতার

ছবি: ইয়েনি শাফাক

Advertisement

পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী মেনে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় কাতার। 

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জারেড কুশনারের সঙ্গে বৈঠকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ কথা জানিয়েছেন। 

দোহায় অনুষ্ঠিত ওই বৈঠকে কাতার আমির জানান, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করা পশ্চিমতীর, গাজা ও পূর্ব জেরুজালেমের সব এলাকা থেকে ইসরাইলি দখল অপসারণ এবং সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দেয়া হয়। তবে এ প্রস্তাব বাস্তবায়নে ইসরাইল কোনো উদ্যোগই নেয়নি।

২০০২ সালে গৃহীত আরব শান্তি উদ্যোগের প্রতি এখনও কাতার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান শেখ তামিম বিন হামাদ আল থানি।

এর আগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার।

মঙ্গলবার সৌদি আরবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান উপস্থিত ছিলেন। বৈঠকে এ অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

Advertisement

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কাতার

Advertisement

আরও পড়ুন

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

মালয়েশিয়ায় ৩ডি খাত ছাড়া বিদেশি কর্মী নিয়োগ সীমিত করার তাগিদ শিল্পমন্ত্রীর

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

পশ্চিমবঙ্গের ১৩ জেলায় খ্রিস্টানদের ওপর হামলা ও প্রার্থনাসভায় বাধার অভিযোগ

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

ইসরাইলকে বড় দুঃসংবাদ দিলেন ট্রাম্প

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

‘সব সমস্যা এড়িয়ে চললে মানুষ বাঁচবে কীভাবে’— আদালতকে প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম