Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ফিলিস্তিনের কারণে আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান লিবিয়ার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৮:১৮ পিএম

ফিলিস্তিনের কারণে আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান লিবিয়ার

ছবি: ইরান প্রেস

Advertisement


ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণের পর আরব লীগের সভাপতির পদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। 

ফিলিস্তিন, কাতার এবং কুয়েতের পর এবার আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে লিবিয়া। 

ইরান প্রেসের খবরে বলা হয়, কাতার এবং কুয়েতের পর লিবিয়াকে এই পদ গ্রহণের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছে। 

সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের নিন্দা করতে আরব লীগের বৈঠকে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন। কিন্তু সে প্রস্তাব গ্রহণ করা হয় নি।

আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল ফিলিস্তিনের। ইসরাইলের সঙ্গে দুই আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে গত ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনের স্বশাসিত সরকার আরব লীগের সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

এরপর পর্যায়ক্রমে কাতার, কুয়েত ও লিবিয়াকে এই লীগের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু ফিলিস্তিনের অস্বীকৃতির জের ধরে কাতার ও কুয়েত আরব লীগের সভাপতির পদ প্রত্যাখ্যান করে।
 

Advertisement

ফিলিস্তিন কারণে আরব লীগ সভাপতির পদ প্রত্যাখ্যান লিবিয়া

Advertisement

আরও পড়ুন

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১২০০

উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১২০০

কলকাতায় দুর্গাপূজায় ১৯ মৃত্যুর ঘটনায় আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ

কলকাতায় দুর্গাপূজায় ১৯ মৃত্যুর ঘটনায় আয়োজকসহ গ্রেফতার ৭, বন্ধ একাধিক মণ্ডপ

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম