Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশি অভিবাসীদের প্রশংসায় যা বললেন মদিনার গভর্নর

Icon

সাগর চৌধুরী, সৌদি আরব থেকে

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০২:৪৭ এএম

বাংলাদেশি অভিবাসীদের প্রশংসায় যা বললেন মদিনার গভর্নর

মদিনা মুনাওয়ার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান

Advertisement

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ভূয়সী প্রশংসা করেছেন মদিনা মুনাওয়ার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান। 

তিনি বলেছেন, বাংলাদেশি অভিবাসীরা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অভিভাবক হিসেবে বাংলাদেশি অভিবাসীদের দেখাশুনা করা আমার দায়িত্ব।

মঙ্গলবার মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমানের সঙ্গে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম বৈঠক করেন।  

বৈঠককালে মদিনার গভর্নর বাংলাদেশি অভিবাসীদের দক্ষতা ও সততার জন্য তাদের প্রশংসা করে এ কথা বলেন। 

গভর্নর আরও বলেন,বাংলাদেশি অভিবাসি শ্রমিকরা পরিবার পরিজন ছেড়ে দূর পরবাসে বসবাস করছে। তাদের অবস্থানকে আরো সহজ ও আরামদায়ক করার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। 

তিনি বলেন, মদিনায় অভিবাসি শ্রমিকদের জন্য কোম্পানির অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আবাসিক কম্পাউন্ড তৈরি করা হচ্ছে। যেখানে সুন্দর পরিবেশের পাশাপাশি উন্নত মানের খাবার ও বিনোদনের ব্যবস্থাও থাকবে। 

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান জানিয়ে মদিনার গভর্নর আরও বলেন, বাংলাদেশ আমার হৃদয়ে রয়েছে। 

বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা করার জন্য রাষ্ট্রদূত মদিনার গভর্নরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

রাষ্ট্রদূত করোনাকালীন বাংলাদেশি অভিবাসীদের চিকিৎসা প্রদান ও জরুরি খাদ্য সাহায্য প্রদানের জন্য গভর্নরকে আন্তরিক ধন্যবাদ জানান। 

এসময় রাষ্ট্রদূত সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এর আগে রাষ্ট্রদূতকে গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান তার কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। 

Advertisement

সৌদি আরব মদিনা গভর্নর প্রশংসা বাংলাদেশ অভিবাসী মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ফয়সাল বিন সালমান

Advertisement

আরও পড়ুন

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

ইউটিউব দেখে জাল নোট তৈরির কারখানা

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

হরমুজের কাছে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

ভারত ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম