Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মতবিরোধ পরিহার করে মুসলিমদের এক হওয়ার ডাক দিলেন এরদোগান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২০, ০৭:২৩ পিএম

মতবিরোধ পরিহার করে মুসলিমদের এক হওয়ার ডাক দিলেন এরদোগান

ছবি: ডেইলি সাবাহ

Advertisement

বিশ্বের সব মুসলিমদের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিগ এরদোগান।  

তিনি বলেছেন, ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধের জন্য প্রথমে নিজেদের সব মতবিরোধ পরিহার করে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে হবে।

শনিবার ‘মুসলিম আমেরিকান সোসাইটির (এমএএস)-এর ২৩তম বার্ষিক সভায় একথা বলেন তিনি। খবর আনাদোলু এজেন্সির। 

মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক স্বাধীনতার মধ্যে পড়ে না বলেও জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। 

এমএএসের ভার্চুয়াল অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আপনারা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করেছেন, ফ্রান্স বাক-স্বাধীনতার নাম দিয়ে মহানবী মুহাম্মাদ (সা.)-এর অবমাননা করছে। অথচ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাকস্বাধীনতা থেকে অনেক দূরে। কারণ বাকস্বাধীনতা ও অবমাননা উভয়টি আলাদা বিষয়। 

করোনাকালে যুক্তরাষ্ট্রের অসহায়-দরিদ্রদের সহায়তায় এমএএসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এরদোগান। করোনা মহামারীর মধ্যে মানবিকতার উৎকৃষ্ট নমুনা হিসেবে আখ্যায়িত করেন।

এছাড়াও ফিলিস্তিন, জেরুজালেম, ইয়েমেন, সিরিয়াসহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পাশের দাড়ানোর আহ্বান জানান বিভিন্ন ইস্যুতে মুসলিম বিশ্বের প্রতিবাদী কণ্ঠস্বর এরদোগান। 
 

Advertisement

মতবিরোধ পরিহার মুসলিম এক হওয়া ডাক এরদোগান

Advertisement

আরও পড়ুন

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, আহত ৩

কাশ্মীরে সিআরপিএফ ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, আহত ৩

‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’

‘অর্থনৈতিক চাপে কাবু হলেও যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না ইরান’

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম