Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাশ্মীর

হত্যার আগেও ধর্ষণ থেকে রেহাই পায়নি শিশু আসিফা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০১৮, ০৩:৪৪ পিএম

হত্যার আগেও ধর্ষণ থেকে রেহাই পায়নি শিশু আসিফা

Advertisement

মৃত্যুর আগেও ধর্ষণ থেকে রক্ষা পায়নি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আট বছরের মুসলিম শিশু আসিফা বানু।

তাকে এক সপ্তাহ ধরে আটকে রেখে  ধর্ষণ করার পর পাথর ছুড়ে হত্যার আগে আবারও ধর্ষণ করা হয়েছিল।

গত জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাসানা গ্রামে আসিফাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে।

এতে নেতৃত্ব দেন এক মন্দিরের তত্ত্বাবধায়ক ও দুই স্পেশাল পুলিশ কর্মকর্তা।

তারা শিশু আসিফাকে এক সপ্তাহ ধরে আটকে রেখে ধর্ষণ করেন। পরে তাকে পাথর ছুড়ে হত্যার আগে আবারও ধর্ষণ করা হয়।

অভিযুক্তরা হলেন স্থানীয় মন্দিরের তত্ত্বাবধায়ক সাঞ্জি রাম, স্পেশাল পুলিশ কর্মকর্তা দীপক খাজুরিয়া ও সুরেন্দ্র বর্মা, সাঞ্জি রামের বন্ধু পরভেশ কুমার ওরফে মন্নু, রামের নাবালক ভাতিজা ও ছেলে বিশাল জঙ্গোত্র ওরফে শম্মা।

পুলিশের দেয়া ১৫ পৃষ্ঠার এক অভিযোগপত্রে আসিফাকে হত্যার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, গত জানুয়ারিতে কাঠুয়া জেলার রাসানা এলাকায় মুসলিম বাখেরওয়াল সম্প্রদায়ের শিশু আসিফাকে অপহরণ করে এক সপ্তাহ আটকে রেখে ধর্ষণের পর পাথর ছুড়ে হত্যা করা হয়।

আসিফাকে প্রথমবার ধর্ষণের পর তাকে মাদক দিয়ে অজ্ঞান করে রাখা হয়। এর পর পাথর ছুড়ে হত্যার আগে আবারও ধর্ষণ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, রাসানা অঞ্চল থেকে সংখ্যালঘু যাযাবর সম্প্রদায়ের মানুষদের তাড়িয়ে দেয়ার জন্যই পরিকল্পিতভাবে শিশুটি অপহরণের পর ধর্ষণের করে  হত্যা করা হয়।

এই বর্বরোচিত ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মন্দির তত্ত্বাবধায়ক সাঞ্জি রাম। তিনি তদন্ত কর্মকর্তাদের ঘটনার তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেন। 

এ বিষয়ে অভিযোগপত্রে বলা হয়, তদন্ত কর্মকর্তাদের মধ্যে হেড কনস্টেবল তিলক রাজ ও সাব-ইন্সপেক্টর আনন্দ দত্ত অভিযুক্ত সাঞ্জি রামের কাছ থেকে চার লাখ রুপি ঘুষ দিয়ে ঘটনার প্রমাণ নস্যাৎ করেছেন।

Advertisement

কাশ্মীর

Advertisement

আরও পড়ুন

ইসরাইলে সরকার গঠন করছে কারা, জানা যাবে কাল

ইসরাইলে সরকার গঠন করছে কারা, জানা যাবে কাল

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

পরিচ্ছন্নতাকর্মীদেরও আইফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন সেই এমডি

পরিচ্ছন্নতাকর্মীদেরও আইফোন উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন সেই এমডি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম