Logo
Logo
×

Advertisement

ভারত

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: এএনআই

Advertisement

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ‘গুন্ডামির’ অভিযোগ তুলে বলেছেন, প্রয়োজনে তাদের শরীরের ওপর দিয়ে বুলডোজার চালাতে হবে। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় বিজেপিকে দায়ী করে শনিবার (৭ নভেম্বর) এ মন্তব্য করেন তিনি।

মমতার অভিযোগ, কালীপূজা ও দীপাবলির কয়েক ঘণ্টা আগে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অভিষেকের বাড়ির সামনে হামলা হয়। এ সময় এলাকায় ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পরপর দুটি সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোরের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।


এদিকে এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেল অবৈধভাবে প্রধান সড়কের ওপর স্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা। এতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজায় যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন তিনি। কর্তৃপক্ষের বিরুদ্ধে নতুন পূজার অনুমতি দিয়ে পুরোনো পূজায় বাধা দেওয়ার অভিযোগও তোলেন।

সংবাদ সংস্থা এএনআইকে মমতা বলেন, ‘এটি আমাদের এলাকা। এই পথ দিয়ে মা কালীর অনেক শোভাযাত্রা যায়। আপনারা কেন এমন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন? আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পূজার অনুমতি বাতিল করেছেন, অথচ নতুন পূজার আয়োজনের অনুমতি দিচ্ছেন। গত রাতেও স্থানীয় ক্লাবগুলোকে কার্যক্রম চালাতে বাধা দিয়েছেন। আমরা ইন্ডিয়া জোটের অংশ, আর এ কারণেই তাদের এত ক্ষোভ।’

তিনি আরও বলেন, ‘এখানে চরম গুন্ডামি চলছে। রাত ২টা বা ৩টার দিকে লোকজন এখানে এসে হাজির হচ্ছে। বুলডোজার চালানোর সাহস থাকলে রাত ৩টার সময় গুন্ডাদের দল নিয়ে কালীপূজায় হামলা করতে আসছেন কেন? আমরা এখানে দলীয় কাজ করছি, আর আপনারা তা বাধাগ্রস্ত করতে আসছেন।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

কুমিরের কারণেই শেষ রক্ষা হলো নারীর!

আরও পড়ুন

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

আমাদের ওপর বুলডোজার চালান, বিজেপিকে মমতা

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখলেই মিলবে বেতন, অদ্ভুত চাকরির বিজ্ঞাপনে নেটদুনিয়ায় ঝড়

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম