Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার হজের খুতবা দেবেন শায়খ ড. বানদার বালিলাহ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ১০:১১ পিএম

এবার হজের খুতবা দেবেন শায়খ ড. বানদার বালিলাহ

শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ। ছবি: সংগৃহীত

Advertisement

চলতি বছর আরাফাতের ময়দানে হজে অংশগ্রহণকারী মুসলিম উম্মাহর উদ্দেশে খুতবাহ দেবেন শায়খ  ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ। আগামী ৯ জিলহজ (১৯ জুলাই) সোমবার আরাফাতের ময়দানে হজের খুতবাহ দেবেন তিনি।
 
সম্প্রতি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাতের মহান দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন। 

২০১৩ সালে মক্কার মসজিদে হারামে তারাবির নামাজ পড়ানোর মাধ্যমে (কাবা শরিফে) ইমামতি শুরু করেন শায়খ বালিলাহ। একই বছরে মসজিদুল হারামের স্থায়ী ইমাম হিসেবে নিয়োগ লাভ করেন।

২০১৯ সাল থেকে তিনি মসজিদে হারাম তথা কাবা শরিফে ইমামতির পাশাপাশি খতিব হিসেবে নিযুক্ত হন। ২০২০ সালে সৌদি সরকার তাকে সৌদী আরবের সিনিয়র স্কলার কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করেন।

পবিত্র কাবা শরিফে ইমামতির পাশাপাশি তিনি তায়েফ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

চমৎকার কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী শায়খ ড. বানদার বালিলাহর সুনাম রয়েছে। অসাধারণ চেহারা আর বাচনভঙ্গির দরুণ তিনি বেশ জনপ্রিয়।

প্রসঙ্গত, করোনা মহামারির মধ্যে গতবছরের মতো এবারও সীমিত পরিসরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।  

শনিবার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবে থাকা ১৫০টি দেশের নাগরিকসহ এবারের হজে ৬০ হাজার মানুষ অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। 

আগামী ১৯ জুলাই (৯ জিলহজ) আরাফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম।


 

Advertisement

এবার হজের খুতবা দেবেন শায়খ ড. বানদার বালিলাহ

Advertisement

আরও পড়ুন

দ্য ইকোনমিস্ট-এর বিশ্লেষণ ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

ক্ষমতা ছাড়ার আগে মরণ কামড় দেবেন ট্রাম্প?

স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে

স্বর্ণের চেয়েও রূপার দাম বেশি কমেছে

আল-জাজিরার বিশ্লেষণ মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

মার্কিন সেনাদের ওপর হামলায় মাস্কের স্টারলিংক ব্যবহার করেছিল ইরান?

প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন

প্রধানমন্ত্রী পদ ছাড়তে রাজি নেতানিয়াহু, বিনিময়ে যা চাইলেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম