Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইল ছয় মাসে সাড়ে ৫ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৩:০৬ পিএম

ইসরাইল ছয় মাসে সাড়ে ৫ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে

Advertisement

চলতি বছরের প্রথম ছয় মাসে নানা অজুহাতে দখলদার ইসরাইল নারী ও শিশুসহ সাড়ে পাঁচ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

ফিলিস্তিনের কয়েকটি মানবাধিকার সংগঠন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।  

আটককৃতদের মধ্যে ১০৭ নারী এবং ৮৫৪টি শিশু রয়েছে। ফিলিস্তিনের অধিকার সংস্থা- কমিশন অব ডিটেইনিস অ্যাফেয়ার্স, দ্যা প্যালেটিনিয়ান প্রিজনার সোসাইটি, দ্যা আদামির প্রিজনার সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন এবং  দ্যা ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।

এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ৩ হাজার ১০০ ফিলিস্তিনিকে আটক করে গত মে মাসে। এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয় অবরুদ্ধ জেরুজালেম থেকে, ১ হাজার ৬৯৯ জনকে।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইসরাইলের অবৈধ উচ্ছেদ অভিযানের প্রতিবাদ করায় গণহারে নিরপরাধ ফিলিস্তিনিদের গ্রেফতার করা হয়।

একদিকে তাদের ঘরবাড়ি দখল করা হয়, অন্যদিকে নির্বিচারে তাদের গ্রেফতার করা হয়।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে— ইসরাইলের বিভিন্ন কারাগারে গত ৩০ জুলাই পর্যন্ত ৪১ নারী ও ২২৫টি শিশুসহ ৪ হাজার ৮৫০ জন ফিলিস্তিনি আটক ছিলেন।

Advertisement

ইসরাইল .৫ হাজার ফিলিস্তিনি. গ্রেফতার.

Advertisement

আরও পড়ুন

মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

মক্কায় আছড়ে পড়ল দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত

একসঙ্গে ৫ সরকারি চাকরি, সাজার মুখে কর্মকর্তা

একসঙ্গে ৫ সরকারি চাকরি, সাজার মুখে কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম