Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আঁটোসাঁটো পোশাক পরায় নারীকে গুলি করে হত্যা করল তালেবান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৮:৫০ এএম

আঁটোসাঁটো পোশাক পরায় নারীকে গুলি করে হত্যা করল তালেবান

Advertisement

গায়ের সঙ্গে সেঁটে থাকা পোশাক পরার ‘অপরাধে’ আফগানিস্তানে তালিবানের গুলিতে প্রাণ গেল নাজনিন নামে এক নারীর।

বাড়ির কোনও পুরুষ সদস্যকে সঙ্গে না নিয়ে একা রাস্তায় বেরিয়েছিলেন ওই নারী, যা তালিবানের কাছে ‘গুরু অপরাধ’। তাই দিনের বেলা প্রকাশ্য রাস্তায় ওই নারীকে গুলি করে খুন করেছে তারা। খবর ইন্ডিয়া টুডের।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে এই ঘটনা ঘটেছে। আমেরিকা এবং আফগান সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা রেডিয়ো আজাদির একটি রিপোর্টে বলা হয়েছে, মাজার শরিফ যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন নাজনিন। গাড়িতে উঠতে যাবেন, তখনই তাকে গুলি করে হত্যা করা হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বোরখা পরে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তাই তার পোশাক গায়ে সেঁটে ছিল, নাকি ঢিলেঢালা পোশাক পরেছিলেন তিনি, তা দেখে বোঝার উপায় ছিল না। কোনও পুরুষ সদস্য ছাড়া একা বেরিয়েছিলেন বলেই তাকে খুন করেছে তালিবান।

তালিবান যদিও নাজনিনকে খুনের কথা অস্বীকার করেছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার দখল নেওয়ার পর থেকেই মানুষের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করছে তালিবান।

মহিলাদের বাড়ির বাইরে গিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে তারা। পুরুষ সঙ্গী ছাড়া বাড়ির বাইরে নারীরা পা রাখতে পারবেন না বলে ফরমানও জারি করা হয়েছে।

Advertisement

আঁটসাট পোশাক . নারীকে গুলি করে হত্যা. তালেবান.

Advertisement

আরও পড়ুন

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

ইরান যুদ্ধে ট্রাম্পকে যেভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল

১৫ বছর পরও গাদ্দাফির স্মৃতি কেন তাড়া করে ফিরছে লিবিয়াকে

১৫ বছর পরও গাদ্দাফির স্মৃতি কেন তাড়া করে ফিরছে লিবিয়াকে

বন্দুকধারীদের হামলায় পশ্চিম তীরে ২ ইসরাইলি সেনা নিহত

বন্দুকধারীদের হামলায় পশ্চিম তীরে ২ ইসরাইলি সেনা নিহত

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

জর্ডানে গির্জায় গুলিবর্ষণে নিহত অন্তত ৭

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম