Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তালেবানদের জন্য সামরিক ইউনিফরম তৈরি হচ্ছে

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১০:১৭ এএম

তালেবানদের জন্য সামরিক ইউনিফরম তৈরি হচ্ছে

Advertisement

আফগানিস্তানে তালেবান সদস্যদের জন্য একই রঙের ইউনিফরম তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংগঠনটির পদস্থ কর্মকর্তারা বলেছেন, তালেবান সদস্যদের মধ্যে আরও বেশি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালেবান কর্মকর্তারা বলছেন, কোনো কোনো দুষ্কৃতকারী তালেবানের পোশাক পরে এবং তালেবানের নাম ভাঙিয়ে জনগণের সঙ্গে দুর্ব্যবহার ও প্রতারণা করছে। এ ধরনের প্রতারণা প্রতিহত করার লক্ষ্যে সব তালেবান সদস্যকে একটি সুনির্দিষ্ট ইউনিফরমের আওতায় নিয়ে আসা হবে।

তালেবানের পদস্থ নিরাপত্তা কর্মকর্তা মৌলভী মোহাম্মাদি বলেছেন, জনগণ যাতে সাধারণ মানুষ ও তালেবান সদস্যদের মধ্যে পার্থক্য বুঝতে পারে সে জন্য আমাদের সেনাদের জন্য বিশেষ পোশাক তৈরি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিশ্বের সব দেশেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের আলাদা ইউনিফরম থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই বাহিনীর বাইরে অন্য কাউকে তা পরার অনুমতি দেওয়া হয় না।

Advertisement

তালেবান. সামরিক ইউনিফরম.

Advertisement

আরও পড়ুন

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম