Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নতুন মন্ত্রিসভা গঠন করবেন তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০১:০০ পিএম

নতুন মন্ত্রিসভা গঠন করবেন তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা

Advertisement

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে পৌঁছেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা। নতুন মন্ত্রিসভা গঠন করতে তিনি উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।

তালেবানের উপমুখপাত্র বিলাল করিমি বলেছেন, হাবিতুল্লাহ আখুনদজাদা কান্দাহারে পৌঁছেছেন। তিনি শিগগিরই জনসমক্ষে আসবেন। খবর এএফপির।

তালেবানের সর্বোচ্চ এই নেতাকে আগে কখনও জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় ছিলেন বা কোথা থেকে কান্দাহারে পৌঁছেছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি তালেবানের উপমুখপাত্র।

এর আগে শনিবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যে আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে।

মন্ত্রিসভা গঠন নিয়ে ঘোষণার পর দিনই তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদার কান্দাহারে পৌঁছানোর খবর এলো।

এদিকে আফগানিস্তানে সরকার গঠনে তালেবানের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তালেবানবিরোধী নেতারা।

ভবিষ্যৎ সরকার নিয়ে সমঝোতায় আসতে তালেবান নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসারও পরিকল্পনা করছেন তারা। আঞ্চলিক নেতাদের দলের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।

Advertisement

হাবিতুল্লাহ আখুনদজাদা.

Advertisement

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম