Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগানিস্তান নিয়ে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ০২:৪৮ পিএম

আফগানিস্তান নিয়ে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ

Advertisement

আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান নিয়ে প্রস্তাব গৃহীত হয়েছে।

মার্কিন সেনা প্রত্যাহার এবং তালেবানের কাবুল দখলের পর এই প্রথম নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হলো।

রাশিয়া ও চীন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। ফলে ৫ স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে ৩-২ ভোটে প্রস্তাবটি পাস হয়। সব মিলিয়ে ১৩ সদস্য রাষ্ট্র প্রস্তাবটি সমর্থন করে।

আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের পক্ষ থেকে পেশ করা এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদ দাবি করেছে, আফগানিস্তানের মাটি যেন অন্য কোনো দেশকে আঘাত করা বা আক্রমণ করার কাজে ব্যবহৃত না হয়, যেন জঙ্গিদের ঘাঁটি না হয়ে ওঠে।

নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে তালেবান নেতৃত্ব আফগান এবং বিদেশি নাগরিককে নিরাপদে কাবুল ছাড়তে দেবেন, এই প্রত্যাশা রাখা হয়েছে প্রস্তাবে।

সেই সঙ্গে নারী-শিশু ও সংখ্যালঘুসহ সামগ্রিকভাবেই নাগরিকদের মানবাধিকার রক্ষিত যেন থাকে, এই কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সভাপতিত্বে নিরাপত্তা পরিষদে সোমবার ওই বৈঠক হয়।  এতে শ্রিংলা বলেন, আফগানিস্তানের সংখ্যালঘুদের কথা, বিশেষত হিন্দু ও শিখদের কথা গুরুত্ব পেয়েছে প্রস্তাবে।

সেই সঙ্গে আফগান মাটি থেকে অন্য দেশকে আঘাত না করা এবং সন্ত্রাসে মদত না দেওয়ার যে আহ্বান, তা ভারতের পক্ষে বিশেষ করে তাৎপর্যপূর্ণ।

আগস্ট মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী চেয়ারম্যানের পদে ছিল ভারত। সোম ও মঙ্গলবার শেষ দুদিন নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করতে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা নিউইয়র্কে রয়েছেন।

Advertisement

জাতিসংঘে প্রস্তাব গ্রহণ.

Advertisement

আরও পড়ুন

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম