Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাবুল থেকে মার্কিন সেনারা পৌঁছাল ইসলামাবাদে!

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৯ এএম

কাবুল থেকে মার্কিন সেনারা পৌঁছাল ইসলামাবাদে!

Advertisement

তালেবানের বেঁধে দেওয়া ‘চরম সময়সীমা’ মেনেই ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান ছেড়েছেন মার্কিন সেনারা।

কিন্তু পুরো বাহিনী এখনও দেশে ফেরেনি। সোমবার রাতে দফায় দফায় পাকিস্তানে ঢুকেছে তাদের একাংশ।

এই পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে মার্কিন সেনাঘাঁটি তৈরির আশঙ্কায় সরব হয়েছে বিরোধীরা। যদিও মঙ্গলবার ইমরান খান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানিয়েছেন, এই বন্দোবস্ত নিতান্তই সাময়িক।

রশিদ আহমেদ সোমবার বলেন, পাকিস্তানের মাটিতে দীর্ঘমেয়াদে বিদেশি সেনা থাকবে না। যে বিদেশিরা এসেছেন, তাদের ২১ থেকে ৩০ দিনের ট্রানজিট ভিসা দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যেই তাদের ফিরে যেতে হবে।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, দুই হাজার ১৯২ মার্কিন সেনা তোরখাম সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পৌঁছেছেন এবং এক হাজার ৬২৭ জন বিমানে ইসালামাবাদে নেমেছেন।

পাকিস্তানের কট্টরপন্থি বিরোধী দল জমিয়ত উলেমা-ই ইসলামের অভিযোগ— মার্কিন সেনাদের জন্য ইসলামাবাদে হোটেলে থাকার ব্যবস্থা করেছে ইমরান সরকার।

সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের জমানায় পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে আফগানিস্তানে অভিযান চালিয়েছিল ন্যাটো বাহিনী। এবারও তার পুনরাবৃত্তি হবে বলে অভিযোগ তোলে জমিয়ত।

কিন্তু আহমেদ রশিদ সেই সম্ভাবনা নাকচ করে বলেন, পাকিস্তানে আর মোশাররফ যুগের বন্দোবস্ত ফিরে আসবে না।

শুধু মার্কিন সেনা নয়, বেলুচিস্তানের চমন সীমান্ত দিয়ে বৈধভাবে কিছু আফগান নাগরিকও পাকিস্তানে এসেছেন বলে জানিয়েছেন রশিদ।

তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে যেমন সীমান্তে যাতায়াত থাকে, এখনও তেমনই রয়েছে। আমাদের আশঙ্কা ছিল, আফগান সীমান্তে শরণার্থীদের ঢল নামতে পারে। কিন্তু এখনও তেমন কিছু হয়নি। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইতোমধ্যে পাক সীমান্তে অপেক্ষায় থাকা আফগান শরণার্থীদের জমায়েতের খবর প্রকাশিত হয়েছে।

Advertisement

কাবুল.

Advertisement

আরও পড়ুন

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম