Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

প্রশিক্ষণ শেষ করলেন সৌদির প্রথম নারী সেনা দল

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫ পিএম

প্রশিক্ষণ শেষ করলেন সৌদির প্রথম নারী সেনা দল

Advertisement

নতুন ইতিহাস গড়লেন সৌদি নারীরা। সেনাবাহনীতেও এখন থেকে পুরুষদের পাশাপাশি তাদের দেখা যাবে।

নারী সেনাদের প্রথম বেচের ক্যাডেটরা তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। বুধবার তারা ১৪ সপ্তাহের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। খবর সৌদি গেজেটের।

সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ আল-রুয়াইলি বুনিয়াদি প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে নারী ক্যাডেটদের মধ্যে সনদ বিতরণ করেন।

এ বছরের ৩০ মে থেকে তারা ওই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন।  সেনাবাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান মেজর জেনারেল আদেল আল-বালাবি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সফলভাবে নারীরা তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।  

প্রশিক্ষিত এসব নারী সেনা সদস্যের প্রয়োজনীয় স্থানে নিযুক্ত করা হবে।  নারী সেনাদের প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কমান্ডার সার্জেন্ট সুলাইমান আল-মালিকি ছাড়াও সৌদি সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement

প্রশিক্ষণ. সৌদির প্রথম নারী সেনা.

Advertisement

আরও পড়ুন

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম