Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

জিন্নাহর মূর্তি গুঁড়িয়ে দিল বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৪ পিএম

জিন্নাহর মূর্তি গুঁড়িয়ে দিল বেলুচিস্তানের স্বাধীনতাকামীরা

ছবি: ডন

Advertisement

পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মূর্তি গুঁড়িয়ে দিয়েছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী দল বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। 

দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বন্দর নগর গাওদারে সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

গাওদারের ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত মেজর আবদুল কবির খান বিবিসি উর্দুকে জানান, মূর্তির বিভিন্ন অংশে আগেই বিস্ফোরক স্থাপন করেছিল দুষ্কৃতিকারীরা। সোমবার ভোরে সেগুলো বিস্ফোরিত হয়।

চলতি বছর শুরুর দিকে গাওদারে জিন্নাহর মূর্তিটি স্থাপন করা হয়েছিল। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাওয়া দল বালুচ লিবারেশন আর্মি ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে আবদুল কবির খান জানিয়েছেন, দ্রুত দুস্কৃতিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

সিসিটিভির ফুটেজে রোববার কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে মুর্তির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেলেও কারোর চেহারা বোঝা যায়নি। তাই সুনির্দিষ্টভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি।

এর আগে গত বছর বেলুচিস্তানের জিয়ারত শহরে জিন্নাহর বাসভবন কায়েদে আজম রেসিডেন্সে বিস্ফোরণ ঘটিয়েছিল বিএলএ। ১২১ বছরের পুরনো সেই ভবনটিতে নিজের জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন জিন্নাহ। হামলার আগ পর্যন্ত ভবনটি একটি জাতীয় স্মৃতিচিহ্ন বা মনুমেন্ট হিসেবে স্বীকৃত ছিল।

বেলুচিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমানে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য সরফরাজ বুগতি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, কায়েদে আজমের (জিন্নাহর উপাধি) মূর্তি গুঁড়িয়ে দেওয়ার অর্থ পাকিস্তান রাষ্ট্রের মতাদর্শের ওপর আঘাত করা। আমি অপরাধীদের অবিলম্বে গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।

Advertisement

জিন্নাহ. মূর্তি. গুঁড়িয়ে. দিল. বেলুচিস্তানের. স্বাধীনতাকামীরা

Advertisement

আরও পড়ুন

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম