Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগানিস্তানের জব্দ অর্থ ছাড়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান পাকিস্তানের

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:২২ এএম

আফগানিস্তানের জব্দ অর্থ ছাড়ে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান পাকিস্তানের

Advertisement

আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের এক হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার অর্থ ছেড়ে দেওয়ার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তানের অর্থনীতি ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমেরিকায় আটকেপড়া অর্থ ছাড় প্রয়োজন। খবর নিউজ উইকের।

আফগানিস্তান সংকটে পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন কোরেশি।

তিনি বলেন, ইসলামাবাদের একার পক্ষে আফগান সংকটের সমাধান করা সম্ভব নয় এবং এটি পাকিস্তানের একার দায়িত্বও নয়।

এর আগে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারও বহুবার দেশটির আটকেপড়া অর্থ ছেড়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর আমেরিকার বিভিন্ন ব্যাংকে থাকা আফগান সরকারের শত শত কোটি ডলারের পাশাপাশি দেশটির স্বর্ণের রিজার্ভ আটক করে মার্কিন সরকার। আফগানিস্তানের অর্থনীতিতে তাৎক্ষণিকভাবে সরাসরি এর প্রভাব পড়ে এবং দেশটির ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়।

পাক পররাষ্ট্রমন্ত্রী ওই অর্থের পরিমাণ ১০ বিলিয়ন ডলার বলে ঘোষণা করলেও প্রকৃতপক্ষে আফগানিস্তানের ঠিক কি পরিমাণ অর্থ আমেরিকায় আটকা পড়েছে সে সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এর পর ওই মাসের ৩১ তারিখ ২০ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে অত্যন্ত অপমানজনকভাবে আফগানিস্তান ত্যাগ করেন মার্কিন সেনারা।

Advertisement

পাকিস্তানের আহ্বান.

Advertisement

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম