Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানের আফগান দূতাবাসে কূটনীতিক নিয়োগ দিয়েছে তালেবান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৬ পিএম

পাকিস্তানের আফগান দূতাবাসে কূটনীতিক নিয়োগ দিয়েছে তালেবান

প্রেস ব্রিফিংয়ের পূর্বে একসঙ্গে তালেবান নেতারা, ৩১ আগস্ট ২০২১। ছবি: এএফপি

Advertisement

তালেবান সরকার ইসলামাবাদের আফগান দূতাবাসে কর্মকর্তা নিয়োগ দিয়েছে। আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকী খান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পাকিস্তানের ডেইলি টাইসের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খান ইসলামাবাদের আফগান দূতাবাসে হাফিজ মোহিবুল্লাহকে ফাস্ট সেক্রেটারি এবং শির জামান খুনারিকে পেশোয়ারের কাউন্সেল জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

তবে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিষয়টি স্বীকার করেননি। কারণ, পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি প্রদান করেনি। জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তিনি নিয়োগ প্রদানের তথ্য চেক করে দেখবেন। 

আফগানিস্তানে গত ২০ বছরের যুদ্ধে পাকিস্তান তালেবানকে সামরিকসহ বিভিন্ন বিষয়ে গোপনে সহযোগিতা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে।

তবে গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির রাজনীতিকরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি তালেবানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

Advertisement

তালেবান আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম