তালেবানশাসিত কাবুলে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৫ এএম
চমন-ই-হোজরি পার্কে ক্রিকেট খেলছেন তরুণরা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর ছয় সপ্তাহ পেরিয়ে গেছে। সেখানে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা তুলে এনেছে এমন কিছু চিত্র।
যানজট লেগে আছে সড়কে আগের মতো। মানুষও রাস্তায় ভিড় করছেন। চমন-ই-হোজরি পার্কে তরুণরা ক্রিকেট খেলছে এবং ঐতিহ্যবাহী কুস্তির ম্যাচ দেখছে। আগে তালেবান যখন ক্ষমতায় ছিল তখন বহু খেলা নিষিদ্ধ করেছিল তারা। তবে এবার তেমনটি করতে দেখা যায়নি।
সম্প্রতি অনেক নারীকে ঘরের বাইরে বের হতে দেখা যাচ্ছে। তাদের কারও গায়ে লম্বা পোশাক এবং স্কার্ফ আবার অনেকে পুরো শরীর ঢেকে যায় এমন বোরকা পরে বের হচ্ছেন।
এক আফগান সড়কের মাঝখানে সবজি নিয়ে বসেছেন বিক্রির জন্য।
চমন-ই-হোজরি পার্কে পুরনো কাপড় বাছাই করছেন কয়েকজন আফগান।
চমন-ই-হোজরি পার্কে ঐতিহ্যবাহী কুস্তি ম্যাচ দেখছেন কাবুলের বাসিন্দারা।
বিউটি পার্লারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। দেখা যাচ্ছে— বিউটি পার্লারের দেয়ালে এক নারীর ছবি ঢেকে দেওয়া হয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর অসংখ্য বিউটি পার্লারের দেয়ালে এভাবে নারীদের ছবি ঢেকে রাখা হয়েছে বা সেখান থেকে ছবি সরিয়ে ফেলা হয়েছে।
তালেবানের যোদ্ধারা কার্গা বাঁধে নৌকায় ভ্রমণ করছেন।
অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত একজনকে খাবার দিচ্ছেন এক আফগান।
কেউ তাদের কাজে নেবে এমন আশায় সড়কে বসে আছেন শ্রমিকরা।
পুরনো জিনিসপত্র বিক্রি হয় এমন একটি মার্কেটের মধ্যে হেঁটে যাচ্ছেন দুই নারী। যেখানে দেশ ছাড়ার আগে বা বর্তমানে আর্থিক দুরবস্থার কারণে অনেক আফগান তাদের দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন।
দোকানে বসে চা পান করছেন এক পাখি বিক্রেতা।
কাবুলের সড়কে যানজটে আটকে আছে গাড়ি।
