Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে: ইমরান খান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০৯:১৭ এএম

যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে: ইমরান খান

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমেরিকা আজ হোক কিংবা কাল আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বাধ্য হবে।

তিনি আরও বলেছেন, আমেরিকার সিনেটে তালেবানকে নিয়ে যা হচ্ছে কিংবা দেশটির গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হচ্ছে, তা থেকে বোঝা যায়— আমেরিকা আফগানিস্তান নিয়ে চরম দোটানায় ও হতাশায় ভুগছে।

ইমরান খান শনিবার তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানকে পরিত্যাগ করলে দেশটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে। কারণ দেশটির সরকারের ৭৫ শতাংশ বাজেট বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল।

পাক প্রধানমন্ত্রী বলেন, তালেবান হয়তো দীর্ঘমেয়াদে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে, কিন্তু আপাতত দেশটির বিদেশি সাহায্য প্রয়োজন।

এ মুহূর্তে আফগানিস্তানের নয়া সরকারের হাতে সাহায্য না পৌঁছালে এটির পতন ঘটতে পারে এবং সে ক্ষেত্রে দেশটিতে চরম বিশৃঙ্খলা ও মানবিক বিপর্যয় দেখা দেবে।

পাকিস্তান এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ইমরান খান বলেন, শুধু পাকিস্তানের স্বীকৃতি যথেষ্ট নয়। এ কারণে ইসলামাবাদ আফগানিস্তানের সব প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হয়।

Advertisement

ইমরান খান.

Advertisement

আরও পড়ুন

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম