Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

উপনির্বাচনে বিশাল জয় মমতার, মুখ্যমন্ত্রীই থাকছেন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ০২:৫৮ পিএম

উপনির্বাচনে বিশাল জয় মমতার, মুখ্যমন্ত্রীই থাকছেন

ছবি: আনন্দবাজার পত্রিকা

Advertisement

ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

রোববার দুপুরে ভবানীপুর আসনে ভোট গণনায় ৫৮ হাজার ৮৩২ ভোটে এগিয়ে আছেন মমতা। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, মোট ২১ রাউন্ডের ভোটগণনায় মমতার জয়ের ব্যবধান ৫৮ হাজার ৮৩২। ২০ রাউন্ডে মমতা পেয়েছেন ৮২ হাজার ৬৮ ভোট। প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজার ৪৮০ ভোট।

এ আসনের উপনির্বাচনে মমতার জয় নিয়ে অবশ্য কোনো সংশয় ছিল না তৃণমূল শিবিরের। সব সমীকরণ ছিল শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে।

মুর্শিদাবাদের দুই আসনেও এগিয়ে আছে তৃণমূল। জঙ্গিপুরে ১৩ রাউন্ড শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেসের জাকির হোসেন। ৩৭ হাজার ৬১৮ ভোটে এগিয়ে রয়েছেন তিনি। 

ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে ৫৭ শতাংশের বেশি। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কেন্দ্রেই উপনির্বাচনে জিতে আসেন মমতা। ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। 


 

Advertisement

রেকর্ড ভেঙে মমতার বিশাল জয়

Advertisement

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম