Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আইএস নির্মূলে আমেরিকার সাহায্যের প্রয়োজন নেই: তালেবান

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০৭:৩১ পিএম

আইএস নির্মূলে আমেরিকার সাহায্যের প্রয়োজন নেই: তালেবান

আফগানিস্তানের রাস্তায় টহলরত তালেবানের একটি দল

Advertisement

তালেবান একাই আইএস জঙ্গিদের মোকাবেলার ক্ষমতা রাখে এবং এ ক্ষেত্রে তাদের আমেরিকার কোনো সহযোগিতার প্রয়োজন নেই।

জাতিসংঘে তালেবানের প্রস্তাবিত প্রতিনিধি সুহাইল শাহিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। এই তালেবান নেতা বলেন, তালেবান নিজেরাই স্বাধীনভাবে আইএসসহ যেকোনো উগ্র গোষ্ঠীকে মোকাবেলা করবে। ওয়াশিংটনের কাছ থেকে সাহায্য নেওয়ার কোনো চিন্তা তাদের নেই।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর আইএস জঙ্গিরা বেশ কয়েকটি বড় ধরনের সন্ত্রাসী হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, তালেবান সরকারকে বেকায়দায় ফেলতে আইএস এমন কর্মকাণ্ড শুরু করেছে।

দুই সপ্তাহ আগে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, আইএস জঙ্গিদেরকে তিনি আফগানিস্তানের জন্য তেমন একটা হুমকি মনে করেন না। তার এ বক্তব্যের পরের দিনই কুন্দুজে শিয়া মসজিদে হামলার ঘটনা ঘটে। এ থেকে প্রমাণিত হয়, আইএস জঙ্গিরা এখনো সেদেশের জনগণ বিশেষ করে শিয়া মুসলমানদের জন্য বিরাট হুমকি হয়ে আছে।

বিশ্লেষকরা বলছেন, সুহাইল শাহিন আইএস জঙ্গিদের নির্মূলে আমেরিকার কাছ থেকে সহযোগিতা না নেওয়ার যে কথা বলেছেন, তা থেকে বোঝা যায়, আফগানিস্তানে নিরাপত্তাহীনতা ও সহিংসতা রোধে গৃহীত পদক্ষেপে তালেবান হোয়াইট হাউসকে শামিল করতে চায় না।

Advertisement

তালেবান আফগানিস্তান আইএস

Advertisement

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম