Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আফগানিস্তানকে ৩ কোটি ডলার সহায়তার ঘোষণা পাকিস্তানের

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৬:৩৯ পিএম

আফগানিস্তানকে ৩ কোটি ডলার সহায়তার ঘোষণা পাকিস্তানের

Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে প্রায় তিন কোটি ডলারের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রতিবেশী দেশটিকে চিকিৎসা, খাদ্যসহ অন্যান্য মানবিক চাহিদা মেটানোর জন্য পাকিস্তান এই সহযোগিতা প্রদান করছে।

কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে, আর্থিক সহযোগিতা ছাড়াও আফগানিস্তানে পাকিস্তানের মধ্য দিয়ে ভারতীয় খাদ্য সহায়তা পরিবহনেরও অনুমোদন দিয়েছে।

সোমবার ইমরান খান এক বৈঠকে আফগানিস্তানে দুই কোটি ৮০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দেন। এসব সহায়তার মধে ৫০ হাজার টন গম, জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, শীত নিবারণ সামগ্রী ও অন্যান্য সহায়তা রয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকার আফগানিস্তানে পণ্য রপ্তানির ওপর শুল্ক কমিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
 
Advertisement

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান

Advertisement

আরও পড়ুন

যুক্তরাজ্যে একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিচারের মুখে ব্রিটিশ-বাংলাদেশি

যুক্তরাজ্যে একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিচারের মুখে ব্রিটিশ-বাংলাদেশি

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম