Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসলামের প্রথম যুগের মাটির মসজিদ আবিষ্কার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৯:৩২ পিএম

ইসলামের প্রথম যুগের মাটির মসজিদ আবিষ্কার

Advertisement

৬৭৯ খ্রিস্টাব্দ বা ৬০ হিজরি বর্ষে নির্মিত একটি মাটির মসজিদ আবিষ্কৃত হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলে প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ ধি কার গভর্নরেটে ওই মসজিদের সন্ধান পায় ব্রিটিশ ও স্থানীয় প্রত্নতাত্ত্বিক দল। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। 

আল-রাফা’ই শহরে আবিষ্কৃত মসজিদটি একটি আবাসিক এলাকার মাঝখানে অবস্থিত। মসজিদটি প্রায় আট মিটার (২৬ ফুট) চওড়া এবং পাঁচ মিটার (১৬ ফুট) লম্বা। সেখানে ২৫ জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারতেন বলে ধারণা করা হচ্ছে।

গভর্নরেটের তদন্ত ও খনন বিভাগের প্রধান আলী শালঘাম এই আবিষ্কারকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেরা আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম’ বলে অভিহিত করেছেন। কারণ ইসলাম প্রচার শুরুর সময়ের এই মসজিদটি  সম্পূর্ণরূপে মাটি দিয়ে তৈরি। 

শালঘামের মতে উমাইয়া যুগের প্রথম দিকের বেশকিছু প্রত্নতাত্ত্বিক ধর্মীয় স্থান আবিষ্কৃত হয়েছে। তবে ক্ষয়ের কারণে সেসব প্রত্নতাত্ত্বিক ধর্মীয় স্থান থেকে ইসলামের সেই সময়ের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি।
 

Advertisement

ইসলাম মাটির মসজিদ ইরাক

Advertisement

আরও পড়ুন

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আল-জাজিরার বিশ্লেষণ কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

কেন বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে চীন?

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

পশ্চিমতীরে ইসরাইলি হামলায় গুরুতর আহত মার্কিন সাংবাদিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম