Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তালেবানরা আমার ভাই: হামিদ কারজাই

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১২:১৩ পিএম

তালেবানরা আমার ভাই: হামিদ কারজাই

Advertisement

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের সদস্যদের নিজের ‘ভাই’ হিসেবে অভিহিত করেছেন। 

বৃহস্পতিবার আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট তালেবানের সদস্যদের সম্পর্কে এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানরা আমার ভাই।এ ছাড়া গোষ্ঠীটির সঙ্গে আমার বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছিল।

হামিদ কারজাই ২০০১ থেকে ২০১৪ পর্যন্ত আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন।

কারজাই বিবিসিকে বলেন, আমি তালেবানদের ভাই হিসেবে দেখি। এ ছাড়া অন্য আফগানদেরও দেখি ভাই হিসেবে। বর্তমানে দেশে একতা খুবই জরুরি। আমরা মানুষ, আমরা একটি জাতি। সব আফগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারজাইয়ের আশা, নারীরা দ্রুত স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে ফিরতে পারবে।

যদিও তালেবানের অন্তর্বর্তী সরকারের অধীনে নারীরা স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে যেতে পারছেন না।

নারীদের স্কুলে, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে ফেরা নিয়ে তালেবানের নেতাদের সঙ্গে আলাপের বিষয়ে কারজাই বলেন, তারা আমাদের সঙ্গে একমত হয়ে বিষয়টির গুরুত্ব অনুধাবন করতে পেরেছেন এবং তাদের অনুমতি দেওয়া হবে।

তবে কখন নারীরা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবেন এর নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি কারজাই। 

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর থেকে যেসব আফগান দেশ ছেড়ে পালিয়েছেন তাদের ফিরে এসে দেশ গঠনে সাহায্য করার আহ্বান জানান আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট কারজাই।

১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর থেকে দেশটির হাজার হাজার মানুষ প্রতিহিংসার শিকার হতে পারেন এ ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। আফগানিস্তান থেকে ঝুঁকিপূর্ণ নাগরিকদের নিরাপদে তাদের দেশে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ।

Advertisement

আফগানিস্তান তালেবান উত্থান হামিদ কারজাই

Advertisement

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম