Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাদ্দাফিপুত্রের প্রেসিডেন্ট পদে লড়তে আর বাধা নেই

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ১২:২৭ পিএম

গাদ্দাফিপুত্রের প্রেসিডেন্ট পদে লড়তে আর বাধা নেই

ছবি: সংগৃহীত

Advertisement

লিবিয়ার প্রয়াত একনায়ক মুয়াম্মার আল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল সেটি কেটে গেছে।  লিবিয়ার আদালত সাইফের আপিল গ্রহণ করায় তার নির্বাচনে লড়তে আর বাধা নেই।  খবর আনাদুলো ও ডেইলি সাবাহর। 

২৪ ডিসেম্বর লিবিয়ার প্রেসিডেন্ট পদে ভোটগ্রহণ হবে। নির্বাচনে সাইফের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে দেশটির আদালত কয়েক দিন আগে রুল জারি করেছিল।  
বৃহস্পতিবার সাবা আদালত সাইফের আবেদন গ্রহণ করে তাকে নির্বাচনে অংশ নেওয়ার আদেশ দেন।
 
পরে দেশটির বেসরকারি টেলিভিশন আল আহরারের টুইটার পেইজে টুইট করা হয়, লিবিয়ার প্রেসিডেন্ট পদে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে লড়ার সুযোগ করে দিয়েছেন সাবা কোর্ট।

গত ১৪ নভেম্বর সাইফ আল ইসলাম আল গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।  মঙ্গলবার সাইফের পাশাপাশি আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।  কমিশন ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে।

জাতিসংঘের মধ্যস্থতায় লিবিয়া কর্তৃপক্ষ ও বিরোধী পক্ষগুলো নির্বাচনে যেতে রাজি হয়েছে। এই নির্বাচনে সাইফ গাদ্দাফিকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। গাদ্দাফির শাসনামালের শেষ দিকে আরব বসন্তের সময় যুদ্ধাপরাধের দায়ে সাইফকে ২০১৫ সালে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ত্রিপলির আদালত। 

গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এই নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যম মনে করা হচ্ছে।

Advertisement

সাইফ আল গাদ্দাফি প্রেসিডেন্ট ভোট

Advertisement

আরও পড়ুন

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম