Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সর্বোচ্চ নেতা আখুন্দজাদাসহ তালেবান প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ০৬:১১ পিএম

সর্বোচ্চ নেতা আখুন্দজাদাসহ তালেবান প্রধানমন্ত্রী, মন্ত্রীদের বেতন কত

Advertisement

ইসলামী আমিরাতের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগানিস্তানে সবচেয়ে বেশি বেতন পান। তার বেতন দুই লাখ ২৮ হাজার ৭৫০ আফগানি বলে তালেবানের অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় টোলো নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এছাড়া দেশটির প্রধানমন্ত্রীর বেতন এক লাখ ৯৮ হাজার ২৫০ আফগানি, মন্ত্রীদের বেতন এক লাখ ২৫০ হাজার আফগানি, প্রাদেশিক গভর্নরদের বেতন ৯১ হাজার ৫০০ আফগানি, প্রথম শ্রেণির কর্মকর্তাদের বেতন ২৫ হাজার ২০০ থেকে ৩০ হাজার ৫০০ আফগানি এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের বেতন ১৬ হাজার ৬০০ আফগানি থেকে দুই হাজার ৬০০ আফগানি বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে, আফগানিস্তানে উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের বেতন কমানো হচ্ছে বলে  শনিবার তালেবানের অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। 

অর্থ মন্ত্রলাণয়ের মুখপাত্র আহমদ ওয়ালি হাকমল জানান, ক্ষমতাচ্যূত সরকারের বেতন কাঠামো ছিল অন্যায্য এবং অসামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন বিভাগের কর্মীরা ভিন্ন ভিন্ন স্কেলে বেতন পেয়েছেন। এ কারণেরই বেতন কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে।

তবে যারা শিক্ষা বিভাগের কাজ করেন তাদের বেতন বাড়ানো হবে বলে ইসলামী আমিরাতের ডেপুটি মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি জানান।

অর্থনীতিবিদরা মনে করেন, কর্মচারীদের মান ও দক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা উচিত।

Advertisement

হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবান আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

মাস্কের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে মুখ খুলল আম্বানির রিলায়েন্স

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের মতো ক্ষমতা বদলাতে চায় কংগ্রেস: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

আলোচিত সেই সেনা কর্মকর্তাকে নিয়ে নতুন সিদ্ধান্ত ট্রাম্পের

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

বিশেষ দূতের পদ থেকে বাদ নোয়েম, নতুন দায়িত্বে ট্রাম্পের উপদেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম