Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ভারতের প্রতিরক্ষা প্রধানও

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৪৬ পিএম

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন ভারতের প্রতিরক্ষা প্রধানও

Advertisement

ভারতের প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতও হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। এই দুর্ঘটনায় বিপিন রাওয়াত আর স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১৩ জন আরোহী নিহত হয়েছেন। ওই হেলিকপ্টারের একমাত্র জীবিত আরোহী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ তামিলনাড়ুর ওয়েলিংটনের সেনা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার বেলা ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়।

এনডিটিভি জানিয়েছে, বিধ্বস্ত ওই হেলিকপ্টারে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন ছিলেন। তাদের মধ্যে বিপিন রাওয়াতের স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা সহকারী এবং ভারতীয় বিমান বাহিনীর পাইলটরা ছিলেন।

বার্তাসংস্থা এএনআই ভারতের প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে বলেছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদের পরিচয় নিশ্চিত করা হবে।

সামরিক এই হেলিকপ্টার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির বিমান বাহিনীর এক টুইট বার্তায় জানানো হয়েছে।
 
এই দুর্ঘটনার খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে জানানো হয়েছে। বৃহস্পতিবার আরও পরের দিকে দেশটির সংসদে কপ্টার দুর্ঘটনার ব্যাপারে রাজনাথ কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

ভারতের প্রতিরক্ষাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত ভারত

Advertisement

আরও পড়ুন

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

নিউইয়র্কের আদালতে নতুন অভিযোগ অস্বীকার করলেন মাদুরো

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

প্রেমিকের সঙ্গে সংসার করতে চাওয়ায় সাবেক স্ত্রীকে হত্যা করল যুবক

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম