Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলের সব এলাকা এখন হামাসের নিশানায়

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০২:৪৯ পিএম

ইসরাইলের সব এলাকা এখন হামাসের নিশানায়

Advertisement

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাকালীন সদস্য মাহমুদ আজ-জাহার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যে কোনো জায়গায় এখন তার সংগঠন হামলা চালাতে সক্ষম।

তিনি বলেন, ১৯৮৭ সালে এই সংগঠন যখন গঠিত হয়, তখন তার শক্তি সামর্থ্য ছিল একেবারে শুরুর পর্যায়ে; কিন্তু এখন এ সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। খবর প্রেস টিভির।

মাহমুদ আজ-জাহার বুধবার ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে এসব কথা বলেন। তিনি বলেন, একেবারে শূন্যহাতে হামাস পথচলা শুরু করে এবং শত্রুদের সঙ্গে পাথর দিয়ে লড়াই করেছে; কিন্তু এখন তার যেসব ক্ষমতা অর্জিত হয়েছে, তাতে সব অধিকৃত ভূখণ্ড হুমকির মুখে পড়েছে।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লড়াই সীমাহীন উল্লেখ করে হামাসের এ নেতা বলেন, হামাসের সাম্প্রতিক সামরিক মহড়া নিশ্চিত করে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে প্রতিরোধকামী এ সংগঠন লড়াইয়ের জন্য প্রস্তুত।

হামাস আরও প্রমাণ করে দিয়েছে যে, আল-আকসা মসজিদ রক্ষার ক্ষেত্রে তারা আপসহীন।

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড গত বুধবার গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে।

Advertisement

ইসরাইলের সব এলাকা. হামাসের নিশানায়.

Advertisement

আরও পড়ুন

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

হাওয়ায় উড়ে বেড়াল টেসলার নতুন গাড়ি

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

দিল্লিতে পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আম আদমি পার্টির

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন করে কী বলেছিলেন নেতানিয়াহু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম