Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাক বাহিনীকে সীমান্তে থামানোর পর যা বললেন আফগান সেনাপ্রধান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৯:০০ এএম

পাক বাহিনীকে সীমান্তে থামানোর পর যা বললেন আফগান সেনাপ্রধান

Advertisement

তালেবান সরকারের সেনাবাহিনী প্রধান ক্বারী ফাসিহউদ্দিন বলেছেন, তালেবান প্রতিবেশী দেশের সঙ্গে আন্তরিক সম্পর্কে প্রতিজ্ঞ। তবে আগ্রাসনের ঘটনা ঘটলে তারা চুপ থাকবেন না। 

আফগানিস্তানের নানগরহার প্রদেশের লালপুরি জেলায় সেনা সদস্যদের তৎপরতা পর্যবেক্ষণে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। 

কয়েকদিন আগে এই লালপুরি জেলার পালোসি এলাকায় আফগানিস্তানের গোয়েন্দারা পাকিস্তান বাহিনীকে বেড়া প্রদানে বাধা দেয়। তারা পাকিস্তান বাহিনীর সকল সরঞ্জামাদি নিয়ে নেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তালেবান সৈন্যরা কাঁটাতার জব্দ করছে আর তাদের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিকটবর্তী নিরাপত্তা পোস্টে থাকা পাকিস্তানি সৈন্যদের সতর্ক করে সীমান্তে ফের বেড়া দেওয়ার চেষ্টা না করতে বলছেন।

ঘটনার পর নানগরহার প্রদেশের গভর্নর আফগান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন। কোনো ধরনের আগ্রাসন হলে জবাব দেওয়ার নির্দেশ দেন। 

Advertisement

পাকিস্তান আফগানিস্তান

Advertisement

আরও পড়ুন

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

বাবাকে হত্যার সুযোগ করে দিতেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল: রাহুল গান্ধী

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

হাদিসের বিশেষ সনদ সম্মাননা পেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

স্বর্ণের দাম কমায় নতুন পরীক্ষার মুখে ইরানের বাজার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম