Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৬০০ টাকায় কেনা কাঠের চেয়ার বিক্রি হলো ১৮ লাখে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১০:৪৫ পিএম

৬০০ টাকায় কেনা কাঠের চেয়ার বিক্রি হলো ১৮ লাখে

Advertisement

রাতারাতি ভাগ্য বদল বলে যে কথা প্রচলিত আছে, সেটিই যেন ফের প্রমাণ করলেন এই নারী। পুরোনো জিনিসপত্রের দোকান থেকে মাত্র ৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ টাকা) দিয়ে একটি কাঠের চেয়ার কিনেছিলেন তিনি। নিলামে সেই চেয়ারই বিক্রি করেছেন ১৬ হাজার ২৫০ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখের বেশি)। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের ব্রাইটনের একটি দোকান থেকে চেয়ারটি কেনেন তিনি। তবে তিনি চেয়ারটির মূল্য সম্পর্কে জানাতেন না। এ ব্যাপারে বিশেষজ্ঞ একজন তাকে জানান, অস্ট্রিয়ার ভিয়েনায় অ্যাভান্ট-গার্ড আর্ট স্কুলের চেয়ারটি ২০ শতকে তৈরি। 

বিখ্যাত অস্ট্রিয়ান চিত্রশিল্পী কোলোম্যান মোসার ১৯০২ সালে চেয়ারটির নকশা করেন। মোসার ভিয়েনার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের একজন শিল্পী ছিলেন। প্রথাগত শৈল্পিক শৈলীকে প্রত্যাখ্যান করেছিল তিনি। 

চেয়ারটি হল ১৮ শতকের ঐতিহ্যবাহী পেছনে খাড়া হেলান দেওয়া চেয়ারের একটি আধুনিক সংস্করণ। 

এসেক্সের স্টানস্টেড মাউন্টফিচেটের সোর্ডার্সে নিলামে চেয়ারটি বিক্রি করা হয়। এক অস্ট্রেলিয়ান ডিলার চেয়ারটি কিনে নেন। 

Advertisement

নিলাম চেয়ার অস্ট্রিয়া ভিয়েনা যুক্তরাজ্য

Advertisement

আরও পড়ুন

মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ

মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম