Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কাবা চত্বরে ৭০ বছর কুরআন শিক্ষা দিয়েছেন এ আলেম

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৭:০৪ পিএম

কাবা চত্বরে ৭০ বছর কুরআন শিক্ষা দিয়েছেন এ আলেম

ছবি: আল আরাবিয়া

Advertisement

সৌদি আরবের বর্ষীয়ান আলেম শায়খ আবু জাকারিয়া ইয়াহইয়া আল-মাক্কি ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। 

আল আরাবিয়া জানিয়েছে, বর্ষীয়ান এ আলেম পবিত্র কাবা শরীফে প্রায় ৭০ বছর ‍কুরআন শিক্ষাদান করেছেন।  বৈশ্বিক মহামারী করোনার সময়েও তিনি সপ্তাহের প্রতিদিনই মসজিদুল হারামে কুরআন শিক্ষা দিতেন। 

প্রবীণ এ আলেমের মৃত্যুতে হারামাইন জেনারেল প্রেসিডেন্সির তরফ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

পবিত্র মক্কায় জন্ম নেওয়া এ আলেম মসজিদুল হারামের বরেণ্য আলেমদের থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন।  পরে শায়খ আব্দুল্লাহ বিন হুমাইদের অনুরোধে মক্কা শরীফের শিক্ষক হিসেবে যোগদান করেন।

 আল আরাবিয়ার খবরে বলা হয়, কাবার চত্বরে আবু জাকারিয়া ইয়াহইয়ার দরস থেকে বিশ্বের নানা প্রান্তের মানুষ কুরআনের শিক্ষা গ্রহণ করেছেন।  সাধারণ অসুস্থতা সত্ত্বেও কুরআনের দরস ও বয়ান কখনও বাদ দেননি তিনি।   


 

Advertisement

কাবা চত্বর ৭০ বছর কুরআন শিক্ষা আলেম

Advertisement

আরও পড়ুন

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

এইচ-১বি ভিসা বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

সেনেগালের সমান হিমবাহ দ্রুত গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

সেনেগালের সমান হিমবাহ দ্রুত গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম