Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

অভিযুক্ত মুকেশ কুমার সোমাভাই চৌধুরী। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের মিথ্যা তথ্য দিয়ে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিনেসোটা অঙ্গরাজ্যে ভোট দেওয়ার অভিযোগে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। তার নাম মুকেশ কুমার সোমাভাই চৌধুরী।

ওই নির্বাচনে মিনেসোটায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল।

অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ নভেম্বর মুকেশ কুমার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার জন্য মিনেসোটার আইন অনুযায়ী একটি ‘ভোটার সিগনেচার সার্টিফিকেটে’ স্বাক্ষর করেন। ওই নথিতে তাকে শপথ নিয়ে বা নিশ্চিত করে বলতে হয়েছিল যে, তিনি একজন মার্কিন নাগরিক। সরকারি কৌঁসুলিদের অভিযোগ, তিনি আসলে মার্কিন নাগরিক নন এবং ভোট দেওয়ার উদ্দেশ্যে তিনি এই মিথ্যা ঘোষণা দিয়েছিলেন।

গত মাসে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে গিয়ে বা ভোট দেওয়ার সময় জেনেশুনে মিথ্যা তথ্য প্রদান এবং নাগরিকত্বের মিথ্যা দাবি করার অভিযোগে মুকেশের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে প্রতিটি অভিযোগের জন্য তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মালিন মার্কিন নির্বাচনে ভোট দেওয়া ‘বিদেশি নাগরিকদের’ উদ্দেশে একটি বার্তা দিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা আপনাদের খুঁজে বের করব, গ্রেপ্তার করব এবং আপনাদের এর পরিণাম ভোগ করতে হবে—যার মধ্যে ফৌজদারি অভিযোগ এবং নিজ দেশে ফেরত পাঠানো অন্তর্ভুক্ত রয়েছে... প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে এই প্রশাসন কখনোই এমনটি হতে দেবে না যে, আমাদের নির্বাচনে অবৈধভাবে ভোট দেওয়া অ-নাগরিকদের কারণে মার্কিন নাগরিকদের ভোটের গুরুত্ব কমে যায়। কেবল মার্কিন নাগরিকরাই মার্কিন নেতাদের নির্বাচন করবেন।’

হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের স্পেশাল এজেন্ট ট্র্যাভিস পিকার্ড এক বিবৃতিতে বলেছেন, ভোট দেওয়ার অধিকার কেবল মার্কিন নাগরিকদেরই রয়েছে এবং ভোট দেওয়ার জন্য নাগরিকত্বের মিথ্যা দাবি করা একটি গুরুতর অপরাধ।

তিনি আরও বলেন, ‘এই ধরনের ঘটনা তদন্ত করার মতো অভিজ্ঞতা ও কর্তৃত্ব আমাদের রয়েছে এবং আমরা এই দায়িত্বটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই। আমাদের নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা রক্ষার জন্য আমরা আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সঙ্গে কাজ চালিয়ে যাব।’ সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

এইচ-১বি ভিসা বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

মার্কিন অবরোধে আটকা ইরানের ২৫ বিলিয়ন ডলারের তেল

মার্কিন অবরোধে আটকা ইরানের ২৫ বিলিয়ন ডলারের তেল

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

নুডুলস খেয়ে প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

আরও পড়ুন

ভারত নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

‘মুখ্যমন্ত্রীর জন্য ৯ জনকে হত্যা করিয়েছি’

এইচ-১বি ভিসা বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

বিদেশি কর্মী নিয়োগে মার্কিন গ্র্যাজুয়েটদের চাকরি হারানোর অভিযোগ

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

মার্কিন নাগরিক সেজে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ায় ভারতীয় গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম