Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

উন্মুক্ত হলো মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমানা

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৪:৩১ এএম

উন্মুক্ত হলো মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমানা

Advertisement

বিদেশি পর্যটকদের জন্য উম্মুক্ত হলো মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমানা। ১ এপ্রিল শুক্রবার মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) ২২০ জন পর্যটককে স্বাগত জানানোর মধ্য দিয়ে উন্মুক্ত করলেন দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি।

এ সময় ন্যান্সি বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পার করার পর আমরা এই মুহূর্তটির জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম। এটি আমাদের ঈদ উৎসবের মতো।
শুক্রবার আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই ৪১৮ ফ্লাইটি স্থানিয় সময় সকাল সোয় ১০টায় অবতরণ করলে জল কামানের স্যালুট দিয়ে স্বাগত জানানো হয় এবং আগত ২২০ জন যাত্রীকে  উপহার সামগ্রী দিয়ে স্বাগত জানান পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী দাতুক সেরি ন্যান্সি শুকরি।

এ সময় ন্যান্সি সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ার সংস্কৃতি ও রীতিনীতি, পর্যটন পণ্য যেমন বিনোদন ও কেনাকাটার স্থানের পাশাপাশি দ্বীপের ছুটির দিনগুলোকে তুলে ধরতে ইফতার (রোজা বিরতি) অনুষ্ঠানের মতো এ বছর বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (ব্যবস্থাপনা) দাতুক জাকারিয়া শাবান বলেছেন, দেশের ১৮৩টি গেটওয়ের সুবিধাগুলো অটো গেট এবং ম্যানুয়াল কাউন্টারগুলো সক্রিয় করার সাথে ভ্রমণকারীদের আগমনের জন্য প্রস্তুত ছিল।

তিনি বলেন, এমএএইচবির স্বেচ্ছাসেবক এবং টাস্কফোর্স যাত্রীদের সহায়তার জন্য বিমানবন্দরে একত্রিত করা হয়েছে, বিশেষ করে দুই সপ্তাহের জন্য মাইসেজাহতেরা অ্যাপ্লিকেশন ব্যবহারে সহায়তা করার জন্য।
 

Advertisement

সীমানা

Advertisement

আরও পড়ুন

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের পাঁয়তারা করছে ট্রাম্প প্রশাসন

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

‘ওর শরীর সাপের মতো’, আদালতে ব্রিটিশ অভিনেতা রাসেলের বিরুদ্ধে নারীর অভিযোগ

ফিলিপাইনে সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, ৩৪৩ কোটি টাকা জরিমানা

ফিলিপাইনে সিন্ডিকেট করে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, ৩৪৩ কোটি টাকা জরিমানা

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

সিজেপির পতাকা মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মাঠে ২৫ হাজার নিরাপত্তাকর্মী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম