Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মেক্সিকোতে হ্যারিকেন আগাথার তাণ্ডব, নিহত ১০

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২২, ০২:৫৭ পিএম

মেক্সিকোতে হ্যারিকেন আগাথার তাণ্ডব, নিহত ১০

ছবি: সংগৃহীত

Advertisement

হ্যারিকেন আগাথার তাণ্ডবে মেক্সিকোতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া এ ঘটনায় এখনো পর্যন্ত ২০ জন নিখোঁজ রয়েছেন। 

মূলত উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলে হ্যারিকেন আগাথার প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত এবং এর জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকান কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর এএফপির।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (এনএইচসি) বলেছে, ১৯৪৯ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে মে মাসে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আছড়ে পড়া সবচেয়ে শক্তিশালী হ্যারিকেন ছিল আগাথা।

Advertisement

মেক্সিকো হ্যারিকেন আগাথা নিহত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম