Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

দিল্লিতে কার পার্কিং লটে ভয়াবহ আগুন

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২২, ০৩:০৭ পিএম

দিল্লিতে কার পার্কিং লটে ভয়াবহ আগুন

Advertisement

ভারতের রাজধানী দিল্লির জামিয়া নগরে একটি ইলেক্ট্রিক গাড়ি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। দমকলের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার ভোর ৫টার দিকে জামিয়া নগরের ওই ইলেক্ট্রিক গাড়ির পার্কিং লটে লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি ইলেক্ট্রিক গাড়ি, একটি বাইক, দু’টি স্কুটি এবং ৩০টি নতুন ই-রিকশা।

এছাড়া আরও অন্তত ৫০টি ই-রিকশার কিছু অংশ পুড়ে গেছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দমকল কর্মীরা জানিয়েছেন।

তবে, কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। সম্প্রতি দিল্লিতে পর পর কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে।

গত মাসে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হয় ২৭ জনের। আহত হন আরও অনেকে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

Advertisement

দিল্লি. আগুন.

Advertisement

আরও পড়ুন

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু

ফ্রান্সে সহিংস বিক্ষোভের মধ্যেই কেন উপসাগরীয় সফরে ম্যাক্রোঁ?

ফ্রান্সে সহিংস বিক্ষোভের মধ্যেই কেন উপসাগরীয় সফরে ম্যাক্রোঁ?

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

‘ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়’

একযোগে মধ্যপ্রাচ্যের ৩ দেশের দূতাবাস থেকে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

একযোগে মধ্যপ্রাচ্যের ৩ দেশের দূতাবাস থেকে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম