Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

শিক্ষিকা ব্রেকআপ করায় ছাত্রের আত্মহত্যা! 

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৯:০০ এএম

শিক্ষিকা ব্রেকআপ করায় ছাত্রের আত্মহত্যা! 

ছবি: সংগৃহীত

Advertisement

শিক্ষিকা তার ১৭ বছরের ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক না রাখায় সেই কিশোর আত্মহত্যা করেছে। এ অভিযোগে ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুতে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ২০ কিলোমিটার দূরের আম্বাতুর নামের একটি গ্রামে সরকারি সহায়তা পরিচালিত একটি স্কুলে পড়াতেন ওই শিক্ষিকা। তিন বছর আগে যখন ওই কিশোর দশম শ্রেণিতে ছিল, তখন থেকেই ওই শিক্ষিকা তাকে পড়াচ্ছিলেন। ওই শিক্ষার্থী প্রায়ই তার সহপাঠীদের নিয়ে শিক্ষিকার বাড়িতে যেত।

স্থানীয় আম্বাতুরের পুলিশ পরিদর্শক জ্যোতিকা লক্ষ্মী বলেন, ‘ওই শিক্ষিকা তার বাগদান হয়ে যাওয়ায় ওই কিশোরের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসেন। তবে কিশোরটি সম্পর্ক চালিয়ে যেতেই আগ্রহী ছিল।’

পুলিশ আরও জানিয়েছে, ওই কিশোর মাত্র এক মাস আগে তার দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর আত্মহত্যা করে। তবে ওই কিশোরের মায়ের দাবি, তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। 

পুলিশের দাবি, তারা ওই কিশোরের ফোনে শিক্ষিকার বেশ কিছু ছবি খুঁজে পেয়েছিল। সেই সূত্র ধরেই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়।

Advertisement

শিক্ষিকা ব্রেকআপ আত্মহত্যা 

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম