Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এক চোখ হারালেন সালমান রুশদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ১১:২১ এএম

এক চোখ হারালেন সালমান রুশদি

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে একটি অনুষ্ঠানে গত ১২ আগস্ট সকালে বিতর্কিত ব্রিটিশ লেখক সালমান রুশদির ওপর ছুরি হামলা চালায় এক যুবক।

এতে প্রাণে রক্ষা পেলেও একটি চোখ হারাতে হয়েছে সালমান রুশদিকে। তার এক এজেন্ট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

চোখের পাশাপাশি একটি হাতও অকেজো হয়ে গেছে হাদি মাতার নামে ওই যুবকের হামলায়।

নিউইয়র্কের বাফেলো শহরের কাছেই চৌতাওকুয়া ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে হামলার শিকার হন ৭৫ বছর বয়সি এ লেখক।

অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে তার ওপর হামলা চালানো হয়। তাকে কিলঘুষির পাশাপাশি ১৫টি ছুরিকাঘাত করে ওই হামলাকারী।

সালমান রুশদি নানা কারণে আলোচিত ও সমালোচিত। তার বিরুদ্ধে লেখায় ইসলাম ও মুসলিমদের নিন্দা ও নবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ রয়েছে। তার লেখা নিয়ে নানা সময়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মুসলিমবিশ্ব।

৪০ বছরের লেখক জীবনের শেষ ভাগটি সালমান রুশদি নিরাপত্তার কারণে এক ধরনের আত্মগোপনেই কাটাচ্ছেন। তবে এতে তার লেখালেখি থেমে থাকেনি এবং তিনি পাশ্চাত্যের পৃষ্ঠপোষকতা থেকেও বঞ্চিত হননি। ২০০৭ সালে তিনি ব্রিটিশ সরকারের 'নাইটহুড' উপাধিও লাভ করেন।

লেখক হিসেবে সালমান রুশদি প্রথম আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেন 'মিডনাইটস চিলড্রেন' উপন্যাসের জন্য। ১৯৮১ সালে তিনি এজন্য 'ম্যান বুকার পুরস্কার' লাভ করেন।

কিন্তু ১৯৮৮ সালে প্রকাশিত পরবর্তী উপন্যাস 'দ্য স্যাটানিক ভার্সেস'-এর জন্য তিনি বিশ্ব মুসলিমের প্রতিবাদ ও নিন্দার সম্মুখীন হন।

তার পর থেকে নিরাপত্তার কারণে লোকচক্ষুর আড়ালে ও প্রহরীবেষ্টিত জীবনযাপন করছেন সালমান রুশদি। এ যাবৎ তিনি ১৩টি উপন্যাসসহ অনেক ছোটগল্প ও নন-ফিকশন গ্রন্থ রচনা করেছেন।

Advertisement

এক চোখ .হারালেন .সালমার রুশদি.

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রের কবল থেকে যেভাবে তেলের ট্যাংকার উদ্ধার করল ইরান

যুক্তরাষ্ট্রে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অনুমোদন দিলেন এরদোগান

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে অনুমোদন দিলেন এরদোগান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম