Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

তাপপ্রবাহের মধ্যে কম্বল বিতরণ, অতঃপর...

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১০:৫৫ এএম

তাপপ্রবাহের মধ্যে কম্বল বিতরণ, অতঃপর...

Advertisement

তীব্র তাপপ্রবাহে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ছে, তখন কম্বল বিতরণ করে আলোচনায় এসেছেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার করিমপুরের তৃণমূল নেতা বিমলেন্দু সিংহ রায়।  

এ ঘটনায় সমালোচনা ও কটাক্ষের মুখে পড়লেও এর পক্ষে যুক্তি দিয়েছেন তিনি।  

বিমলেন্দু সিংহ রায়ের দাবি, যাদের সমালোচনা করা অভ্যাস তারা সমালোচনাই করবেন। আসন্ন ঈদ উপলক্ষ্যে বিধানসভার বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ করছি। ধুতি-কাপড়ের সঙ্গে বেশ কিছু কম্বল মজুত ছিল। তাই সাধারণ মানুষের কাজে লাগানোর সুবিধার্থেই এগুলো দিয়েছিলাম।

প্রখর রোদের তাপে এলাকার মানুষ হাঁসফাঁস করছেন, বহু অঞ্চলে বাসিন্দারা তীব্র পানিকষ্টে ভুগছেন। এসময় তাদের পানির ব্যবস্থা না করে হঠাৎ তিনি কোন যুক্তিতে কম্বল দিতে গেলেন, সেই প্রশ্ন এখন বিরোধীদল ছাড়াও সাধারণ মানুষদের মুখেমুখে। এমন অদ্ভুতকাণ্ডে অবাক হয়েছেন অনেকেই।
 

Advertisement

তাপপ্রবাহ কম্বল বিতরণ তৃণমূল নেতা

Advertisement

আরও পড়ুন

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

বাংকারযুক্ত প্রাসাদে অবস্থান বদল সৌদি যুবরাজের!

সৌদিতে হুথিদের হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

সৌদিতে হুথিদের হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

দিল্লিতে টানা এক মাস ২০ হাজার প্যারামিলিটারি রাখবে মোদি সরকার

দিল্লিতে টানা এক মাস ২০ হাজার প্যারামিলিটারি রাখবে মোদি সরকার

ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

ইন্ডিয়া জোটের পদযাত্রায় দিল্লির রাজপথে হাজার হাজার বিক্ষোভকারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম