Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেশায় বুঁদ কিম জং উন, ওজন বেড়ে ১৪০ কেজি! 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৬:৪৮ পিএম

নেশায় বুঁদ কিম জং উন, ওজন বেড়ে ১৪০ কেজি! 

Advertisement

মদ আর সিগারেটে ‘বুঁদ’ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন? ওজন বেড়ে হয়েছে প্রায় ১৪০ কেজি! সম্প্রতি কিম জং উনের এমন একটি ছবি প্রকাশ্যে এসেছে। মুখে সিগারেট, গোলগাল মুখ। 

নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে ছবিটি প্রকাশিত হয়েছে সেটি উত্তর কোরিয়ার নেতার। শুধু তাই-ই নয়, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারাও বিষয়টি নাকি নিশ্চিত করেছেন। দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির রিপোর্টকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে ওই ব্যক্তিকে কিম বলেই উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির দাবি, কিমের জীবনযাপনের ধরন অনেকটাই বদলে গিয়েছে। তিনি নাকি ‘দুষ্টচক্রে’ পড়েছেন। সারারাত ধরে মদ এবং ধূমপানে ডুবে থাকছেন। মাঝেমধ্যেই কিমের স্বাস্থ্য নিয়ে নানা রকম তথ্য প্রকাশ্যে আসছে। দক্ষিণ কোরিয়াও তার স্বাস্থ্য নিয়ে নানা রিপোর্ট প্রকাশ করে মাঝেমধ্যেই। এর আগে কিমের একটি ছবি প্রকাশ্যে এসেছিল। 

গত ১৬ মে একটি জনসভায় কিমকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। চোখের নিচে কালো দাগ ধরা পড়েছিল। তেমনই একটি ছবি প্রকাশ্যে আসায় কিমের স্বাস্থ্য নিয়ে জল্পনা বেড়েছিল। যদিও পরবর্তীকালে কিমকে সামরিক মহড়াতেও দেখা গিয়েছিল। ফলে সদ্য প্রকাশিত ছবিটি কি কিমের, না কি অন্য কারও, তা নিয়েও শঙ্কা রয়েই গেছে।

Advertisement

নেশা বুঁদ কিম জং উন ওজন কেজি

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের স্থল অবরোধের বিষয়ে যা বলল ইরান

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

দক্ষ কর্মী ও শিক্ষার্থী নেবে কানাডা, ৩ বছরের পরিকল্পনা ঘোষণা

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

রিয়াদে আরামকোর ভবনে ক্ষেপাণাস্ত্র হামলা হুথিদের, ব্যাপক ক্ষয়ক্ষতি

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

নির্বাচনের ফল বানচালের চেষ্টা নেতানিয়াহুর দলের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম