Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনা: বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০২:৩৯ এএম

ভারতে ট্রেন দুর্ঘটনা: বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর

Advertisement

ভারতের উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনায় ২০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৯০০ জনের মতো। শুক্রবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উড়িষ্যার বালেশ্বর জেলায় করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এ দুর্ঘটনা ঘটে।

চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি যাত্রী করমণ্ডল এক্সপ্রেসে কলকাতা থেকে চেন্নাই যাতায়াত করেন। ফলে দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে বাংলাদেশিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে দুর্ঘটনাবিষয়ক তথ্য জানতে বাংলাদেশিদের জন্য একটি হটলাইন (+৯১৯০৩৮৩৫৩৫৩৩ হোয়াটসঅ্যাপ) নম্বর দিয়েছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হটলাইনের কথা জানিয়েছে।

জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বালেশ্বর স্টেশন থেকে ৪০ কিলোমিটার দূরে বাহানাগা স্টেশনের কাছে ট্রেনটির সঙ্গে একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেনটির প্রায় ১৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের গতি বেশি থাকায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপরে উঠে যায়। এমে ২০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৯০০ জনের মতো।

এ দুর্ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, করমণ্ডল দুর্ঘটনায় বাংলার অনেকে জখম হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উদ্ধার কাজ চালাতে সেখানে একটি দল পাঠানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মারে একটি মালগাড়িতে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি কামরা বাদে সব কামরাই লাইন থেকে ছিটকে পড়ে।

Advertisement

ভারত উড়িষ্যা ট্রেন দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ

ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ

ভোটে লুলা জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান প্রতিদ্বন্দ্বী বোলসোনারোর

ভোটে লুলা জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান প্রতিদ্বন্দ্বী বোলসোনারোর

বিশ্ববাজারে ডলারের চাপে তেল-স্বর্ণে অস্থিরতা

বিশ্ববাজারে ডলারের চাপে তেল-স্বর্ণে অস্থিরতা

ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে

ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম