Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম

ইরানকে ঘিরে ট্রাম্পের ‘রণহুঙ্কার’, হামলার শঙ্কা তুঙ্গে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরান পরমাণু অস্ত্রের অধিকারী হলে তা জ্বালানি সংকটের পাশাপাশি ভয়াবহ প্রাণহানির কারণ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পরমাণু অস্ত্র হাতে পেলে ইরান তা ব্যবহার করবে। একই সঙ্গে তেহরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের সম্ভাবনা এবং একটি বড় চুক্তিতে পৌঁছানোর সুযোগও খোলা রেখেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আপনারা কি সমস্যা দেখতে চান? শুধু জ্বালানিসংক্রান্ত সমস্যা নয়, প্রাণহানির সমস্যাও? ইরানকে পরমাণু অস্ত্র পেতে দিন, কারণ তারা এটি ব্যবহার করবে।’

হোয়াইট হাউসের সঙ্গে সংশ্লিষ্ট ‘র্যাপিড রেসপন্স ৪৭’ নামের একটি অ্যাকাউন্টে ট্রাম্পের এ বক্তব্য প্রকাশ করা হয়।

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এমন সম্ভাবনা আছে।’ তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে ‘সুন্দর, বড় ও চমৎকার একটি চুক্তি’ হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।


ইরান কোনো চুক্তি করলে তা মেনে চলবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে চায়। কিন্তু সমস্যা হলো, তারা কি চুক্তিটি মেনে চলবে?’

যুক্তরাষ্ট্রের নীতিতে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকে বরাবরই প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। হোয়াইট হাউস প্রকাশিত বক্তব্যে তিনি বলেছেন, ইরান পরমাণু অস্ত্র পেলে তা ‘তাৎক্ষণিকভাবে ব্যবহার করবে’।

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী উত্তেজনা এবং কূটনৈতিক সমাধান নিয়ে অনিশ্চয়তার মধ্যে ট্রাম্পের এ হুঁশিয়ারি এল। এর আগে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রসঙ্গে ‘আরেকটি ছোট্ট এপিক ফিউরি’ অভিযানের সম্ভাবনার কথাও বলেছিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে সামরিক পদক্ষেপকে প্রয়োজনীয় বলে তুলে ধরেছেন।

ওয়াশিংটন বারবার জানিয়েছে, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। সর্বশেষ বক্তব্যেও ট্রাম্পের অবস্থানে সেই কঠোর মনোভাবের প্রতিফলন দেখা গেছে। তবে কূটনৈতিক চুক্তির সম্ভাবনাও নাকচ করেননি তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

যেকোনো মুহূর্তে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, সতর্ক অবস্থানে ইরান

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে: ট্রাম্প

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

আবারও ইরানে অভিযান শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, মধ্যপ্রাচ্যে বাড়াচ্ছে সেনা ও নৌবহর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

এবার যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি দিল ইরান

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান, সাজিয়েছে বিস্তারিত পরিকল্পনা

আরও পড়ুন

এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর...

এআইয়ে নিজের শেষকৃত্য সাজিয়ে খুনের মামলায় খালাস, অতঃপর...

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ

ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েই লুলার সামনে যে ৫ কঠিন চ্যালেঞ্জ

ভোটে লুলা জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান প্রতিদ্বন্দ্বী বোলসোনারোর

ভোটে লুলা জয়ী হলেও ফলাফল প্রত্যাখ্যান প্রতিদ্বন্দ্বী বোলসোনারোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম