Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন বৃদ্ধির আবেদন খারিজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৯:৪৭ এএম

ইমরান খানের অন্তর্বর্তীকালীন জামিন বৃদ্ধির আবেদন খারিজ

Advertisement

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খানের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত ছয় মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরানের আবেদন খারিজ করে রায় দিয়েছেন। জিও টিভির বরাত দিয়ে খবর এনডিটিভির।

খবরে বলা হয়, গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারের পর ইমরান-সমর্থকরা দেশের বিভিন্ন সড়কে নেমে বিক্ষোভ করেন। রাজপথে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভবনে অগ্নিসংযোগ করে নিজেদের শক্তি প্রদর্শন করেছিলেন ইমরান সমর্থকরা।

এসব সহিংসতার ঘটনায় ইসলামাবাদের করাচি কোম্পানি, রমনা, কোহসার, তরনুল সেক্রেটারিয়েট থানায় পিটিআইপ্রধানের বিরুদ্ধে এই ছয়টি মামলা নথিভুক্ত হয়। 

এদিকে আজকের রায়ে বিচারক মুহাম্মদ সোহেল বলেন, সাবেক প্রধানমন্ত্রী এসব মামলা সংক্রান্ত তদন্তকাজে সহায়তা করলে সুবিধা হবে। এ ছাড়া সুপ্রিমকোর্টের রায়ের আলোকে ইমরান খানের জামিন বাড়ানো যাবে না।

গত শনিবার তোশাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় ইমরান খানকে। আদালতের রায়ের পর একই দিন শনিবার তাকে লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে মাত্র তিন মাসের মধ্যে দুবার গ্রেফতার হলেন তিনি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন ইমরান খান।

Advertisement

ইমরান খান পিটিআই

Advertisement

আরও পড়ুন

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

জরুরি চিকিৎসার কথা বলে ডাক্তারকে ফ্ল্যাটে ডেকে অভিনেত্রীর কাণ্ড

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পকে নীতি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে তার দল

ট্রাম্পকে নীতি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে তার দল

টানা পতনের পর বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

টানা পতনের পর বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম