Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২৪ রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ০৩:৫০ পিএম

২৪ রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ওরিখিভ শহরের কাছে অজ্ঞাত একটি স্থানে একজন ইউক্রেনীয় সেনা ছবির জন্য পোজ দিচ্ছেন। ছবি: ভয়েস অব আমেরিকা

Advertisement

ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে, রাতে তারা রুশ বাহিনীর ২৪টি ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ওডেসা, মাইকোলাইভ এবং কিরোহোভরাদ অঞ্চলে রাশিয়া মোট ২৯টি ড্রোন হামলা করেছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পেনে ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে যোগ দিয়েছেন। যেখানে তিনি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ তার সামরিক বাহিনীর জন্য আরও সহায়তা চান।

বৈঠকের আগে জেলেনস্কি বলেছেন, আসন্ন শীতের আগে ইউক্রেন তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রসারিত করার যথাসাধ্য চেষ্টা করছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সপ্তাহান্তে মার্কিন কংগ্রেসে কট্টর ডানপন্থি রিপাবলিকানরা কিয়েভের জন্য আর কোনো নতুন তহবিল বন্ধ করতে বাধ্য করে। এর পর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে আমেরিকার সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে প্রধান পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার জন্য তাদেরকে ফোন করেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীসহ কানাডা, জার্মানি, ইতালি, জাপান, পোল্যান্ড, রোমানিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের সাথে আলোচনা করেছেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, বাইডেন ইউক্রেনকে সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এদিকে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড বলেছে, তারা ইউক্রেনে প্রায় ১১ লাখ রাউন্ড গোলাবারুদ পাঠিয়েছে। গত বছর তেহরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রেজুলেশন লঙ্ঘন করে ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে গোলাবারুদ প্রদানের চেষ্টা করলে আমেরিকান নৌবাহিনী সেগুলো ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোরের কাছ থেকে জব্দ করেছিল।

Advertisement

২৪ রুশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

Advertisement

আরও পড়ুন

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

দুই কোরিয়ার সীমান্তে ফের উত্তেজনা, দক্ষিণকে কিমের বোনের হুঁশিয়ারি

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম