Logo
Logo
×

Advertisement

ইউরোপ

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

ছবি: সংগৃহীত

Advertisement

টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে বেলজিয়ামের ইউনিভার্সিটি লিব্রে ডি ব্রুক্সেলসের (ইউএলবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

সংবাদপত্র ‘ল্য সোয়ারের’ প্রতিবেদন অনুযায়ী, টিউশন ফি বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাংশ অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

‘জেন-জেড কাউন্টার-অ্যাটাক’ নামক একটি জোটের আহ্বানে সকাল থেকে এই অবরোধ শুরু হয়। এই জোটে শিক্ষার্থী, ছাত্র সংগঠন, গবেষক, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

ক্যাম্পাসের কিছু ভবন অবরুদ্ধ থাকলেও শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে প্রবেশের সুযোগ উন্মুক্ত ছিল। এই জোটটি বার্ষিক টিউশন ফি ৪৩ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছিল। 


‘ওয়ালোনিয়া-ব্রাসেলস ফেডারেশন’র তথ্য অনুযায়ী, এই ফি বৃদ্ধির ফলে উচ্চশিক্ষার ৫৮ শতাংশ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে।

এ ছাড়া এই গোষ্ঠীটি ‘ল্যান্ডস্কেপ ডিক্রির’ (উচ্চশিক্ষা সংক্রান্ত নীতিমালা) সংস্কার, নিম্নস্তরের শিক্ষায় অর্থায়ন হ্রাস, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বিক্ষোভে অংশগ্রহণকারী তরুণদের ওপর পুলিশের হস্তক্ষেপের বিরোধিতা করেছে।

জোটটি বৃহস্পতিবার ইউএলবিতে ক্লাস বাতিল করার আহ্বান জানিয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয়টিকে আউটসোর্সিং বন্ধ করার আহ্বান জানিয়েছে। সূত্র: আনাদোলু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ

নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

আল জাজিরার বিশ্লেষণ নির্বাচনের আগেই কি ফ্রান্সের মধ্যপন্থিদের বিদায়ঘণ্টা বেজে গেল?

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

এবার ‘জেন-জি’ বিক্ষোভে উত্তাল এশিয়ার আরেক দেশ

জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

ইন্ডিয়া টুডের বিশ্লেষণ জেন-জির ক্ষোভে উত্তাল ইউরোপ, তবে কি আসছে নতুন ‘আরব বসন্ত’?

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

দাঙ্গায় জ্বলছে ফ্রান্স, পাশেই মদপানে মত্ত দম্পতি

ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ

ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ

আরও পড়ুন

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

বেলজিয়ামে শিক্ষার্থীদের আন্দোলন

ট্রাম্পকে একহাত নিলেন ম্যাক্রোঁ

ট্রাম্পকে একহাত নিলেন ম্যাক্রোঁ

নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ

নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ

ফ্রান্সের বিক্ষোভ আলোচনায় ‘বিসমিল্লাহ’ যেভাবে এলো

ফ্রান্সের বিক্ষোভ আলোচনায় ‘বিসমিল্লাহ’ যেভাবে এলো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম