Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়েছে দখলদার ইসরাইলিরা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৮:৩৬ পিএম

আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়েছে দখলদার ইসরাইলিরা

Advertisement

মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদে প্রাঙ্গণে ঢুকে পড়েছে দখলদার ইসরাইলিদের একটি দল।   

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি পুলিশের পাহারায় তারা জোর করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে কাছাকাছি একটি স্থানে তালমুদিক প্রার্থনায় অংশ নেয়। 

ডানপন্থি ইসরাইলি বসতি স্থাপনকারীরা প্রায়ই জোর করে পূর্ব জেরুজালেমের কেন্দ্রে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে এবং এটিকে তৃতীয় ইহুদি মন্দির দিয়ে প্রতিস্থাপিত করার কথা বলে।

২০২৩ সালে ৪৮ হাজারের বেশি ইসরাইলি বসতি স্থাপনকারী আল-আকসার প্রাঙ্গণে প্রবেশ করেছে। বিষয়টি তত্ত্বাবধানকারী ধর্মীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় গাজায় নিহত ছাড়িয়েছে ২২ হাজার, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছেন ৫৭ হাজার ৬৯৭ জন।

এ পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ১৪০ ইসরাইলি নিহত হয়েছেন। 

ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের অন্তত চার হাজার ১১৯ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও সাত হাজার ৫৩৬ শিক্ষার্থী।

Advertisement

আল-আকসা দখলদার ইসরাইল

Advertisement

আরও পড়ুন

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

অভিবাসন নীতির ভুল স্বীকার করলেন ট্রাম্প

অভিবাসন নীতির ভুল স্বীকার করলেন ট্রাম্প

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

‘যুদ্ধের কৌশল বদলে ফেলছে ইরান’

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

ইরানে হামলা চালালে গোটা অঞ্চলে বিপর্যয় নেমে আসবে, ট্রাম্পকে এরদোগানের কড়া বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম