Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না: নেতানিয়াহু

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না: নেতানিয়াহু

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন থেকে কেউ আমাদের থামাতে পারবে না।

রোববার গাজা যুদ্ধের ১০০তম দিন উপলক্ষ্যে টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে করা মামলার প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, কেউ আমাদের থামাতে পারবে না, না হেগ, না শয়তানের অক্ষশক্তি, না কেউ। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে, আমরা তা চালিয়ে যাবো।

নেতানিয়াহু আরও বলেন, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইতোমধ্যে অধিকাংশ হামাস সদস্যকে নির্মূল করা হয়েছে। উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তারা সহসা সেখানে ফিরতে পারবে না।

কারণ হিসেবে ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, একটি আন্তর্জাতিক আইন আছে, যা খুবই সহজ। সেখানে বলা আছে, বিপদজনক কারণে যখন কোনো জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয় যতক্ষণ সে পরিস্থিতি থাকবে ততক্ষণ তাদের ফিরতে দেওয়া হবে না।

নেতানিয়াহু আরও বলেন, সেখানে বিপদজনক পরিস্থিতি বিদ্যমান। যুদ্ধ চলছে।

Advertisement

হামাস ইসরাইল সংঘাত শক্তি আমাদের নেতানিয়াহু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম