Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এখন নফল ওমরাহর চেয়ে গাজায় আর্থিক সহায়তা বেশি সওয়াবের: মুফতি তাকি উসমানি

Advertisement

Icon

তানজিল আমির

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম

এখন নফল ওমরাহর চেয়ে গাজায় আর্থিক সহায়তা বেশি সওয়াবের: মুফতি তাকি উসমানি

Advertisement

গাজাবাসী ও ফিলিস্তিনি যোদ্ধাদের আর্থিক সহায়তা বর্তমানে নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত বলে মন্তব্য করেছেন বিশ্বের প্রখ্যাত ইসলামি ব্যক্তিত্ব ও পাকিস্তান সুপ্রিমকোর্টের শরীয়া বেঞ্চের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। 

গাজায় ইসরাইলি আগ্রাসনের শততম দিন উপলক্ষ্যে করাচিতে অনুষ্ঠিত ‘হুরমতে আকসা কনভেনশনে’ দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি তাকি উসমানি বলেন, আমার মতামত হচ্ছে- যারা নফল ওমরাহ আদায়ের নিয়ত করেছেন, তারা ওই অর্থ ফিলিস্তিনের জিহাদে দান করুন। এতে বেশি সওয়াব পাওয়া যাবে। পাশাপাশি আলেমদের ফজরের নামাজে কুনুতে নাজেলা পড়ারও বিশেষ আহ্বান তিনি। 

বিশ্ববরেণ্য এ আলেম বলেন, ইসলামী বিশ্বের অনেক ভূমি বিধর্মীদের দখল রয়েছে। কিন্তু এখানে ভূমির সমস্যা নয়, এমনকি সমস্যা এটিও নয় যে- সেগুলো বিধর্মীরা দখল করে রেখেছে; বরং মূল সমস্যা হলো- আল আকসা দখল। ফিলিস্তিনের সমস্যা আল আকসার সমস্যা। মুসলিম উম্মাহর ওপর ফরজ হচ্ছে- এটিকে ইহুদিদের কবজা থেকে স্বাধীন করা। কারণ, সমস্যাটি আমাদের প্রথম কেবলাকে ঘিরে।

মুফতি তাকি উসমানি আরও বলেন, হামাসের জিহাদ শুরু হওয়ার পর পাকিস্তানে অনেক সভা-সেমিনার ও মিটিং মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে আমি দেখছি যে ইস্যুটি ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তাই আমরা চিন্তা করলাম- সবার আগে আলেমদের একত্র করে এই আহ্বান জানানো যে- আপনারা এই ইস্যুটি বাঁচিয়ে রাখুন।

জিয়ো নিউজ উর্দূ থেকে অনুবাদ 

Advertisement

মুফতি তাকি উসমানি

Advertisement

আরও পড়ুন

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

ইরাকে আর মার্কিন সেনা নেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী বাগদাদ

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

মার্কিন ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করল ইরান

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

ভুল হিসাবে খাদের কিনারে যুক্তরাষ্ট্র: বাঘের গালিবাফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম