Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কলেরা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা, ফেরি ডুবে নিহত ৯০

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ০৯:৫২ এএম

কলেরা থেকে পালিয়ে বাঁচার চেষ্টা, ফেরি ডুবে নিহত ৯০

Advertisement

মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে ৯০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। কলেরার প্রাদুর্ভার থেকে বাঁচতে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে। 

নামপুলা প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফেরিতে থাকা ১৩০ জনের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির। 

নামপুলা রাজ্যের সেক্রেটারি জাইম নেটো বলেন, ফেরিটি নামপুলা উপকূলের লুঙ্গা থেকে মোজাম্বিক দ্বীপে যাচ্ছিল। কারণ নামপুলা রাজ্যে কলেরা মহামারি ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ফেরিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী উঠানো হয়। ফলে এটি ডুবে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ফেরিডুবির ঘটনায় নিহত অনেকের দেহ সমুদ্রসৈকতে রাখা হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার এই দেশটিতে গত বছরের জানুয়ারি থেকে কলেরা মহামারি প্রকট আকার ধারণ করেছে। 

ইউনিসেফের তথ্যানুয়ায়ী, গত ২৫ বছরের মধ্যে দেশটিতে কলেরা মহামারি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৩ সালের অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, মোজাম্বিকে ১৩ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছে এবং ৩০ জনের মৃত্যু হয়েছে। 

গত ছয় বছর আগে পার্শ্ববর্তী রাজ্য কাবো ডেলগাডো ইসলামপন্থি একটি বিদ্রোহী গোষ্ঠী দখলে নেওয়ার পর সেখানে ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। 

প্রায় ৪০০ বছর ধরে মোজাম্বিক দ্বীপটি পর্তুগিজ পূর্ব আফ্রিকার রাজধানী ছিল। যখন অঞ্চলটি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, তখন এটিতে ঔপনিবেশিক স্থাপত্য এবং একটি ট্রেডিং পোস্ট হিসাবে সমৃদ্ধ ইতিহাসের জন্য ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান দেয়।

Advertisement

মোজাম্বিক নিহত

Advertisement

আরও পড়ুন

পেজেশকিয়ানের বিরুদ্ধে ইরানের কট্টরপন্থিরা, চায় পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন

পেজেশকিয়ানের বিরুদ্ধে ইরানের কট্টরপন্থিরা, চায় পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন

‘সৌদি আরবকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান’

‘সৌদি আরবকে পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে পাকিস্তান’

ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা

ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম